নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হোন, পুজো দিতে পায়ে হেঁটে রাজস্থান পাড়ি কলকাতার ছাত্রের

বড়বাজারের কালাকার স্ট্রিটে বাড়ি ধীরাজের। গত ১৯ অক্টোবর কলকাতা থেকে বেরিয়ে পরেছেন পারওয়া গ্রামের উদ্দেশে। দূর্গাপুরে পৌছে ধীরজ জানিয়েছিলেন, কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। তবে শিক্ষা থেকে বাণিজ্য মুখ্যমন্ত্রী হিসাবে যেভাবে গুজরাতের সার্বিক উন্নয়ন ঘটিয়েছেন নরেন্দ্র মোদী তাতে আমার বিশ্বাস তিনি প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন হবে। আর তাই দেশের স্বার্থেই তার এই অভিযান বলে জানিয়েছেন ধীরজ।
পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি হয়ে সবশেষে রাজস্থানে পৌছনোর কথা ছিল ধীরজের। জাতীয় সড়কপথ ধরেই পথ চলা ধীরজের। এবিষয়ে কলকাতা পুলিশের থেকে আগাম অনুমতি নিয়েছিল ধীরজ। এমনকী যে যে রাজ্য দিয়ে তিনি যাবেন সেখানকার পুলিশ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলে অনুমতি নিয়েছিল ধীরজ। রাতে পুলিশ চকে কাটিয়ে ফের পরের দিন সকালে গন্তব্যে পৌছনৌর লক্ষে বেরিয়ে পরা।












Click it and Unblock the Notifications