কীটনাশক খেয়ে আত্মঘাতী মেধাবী ছাত্র, চাঞ্চল্য হাড়োয়ায়

কীটনাশক খেয়ে আত্মঘাতী মেধাবী ছাত্র, চাঞ্চল্য হাড়োয়ায়

কীটনাশক খেয়ে ছাত্রের আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সুমন ভোজ। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উচিলদহ ভাঙাপাড়া গ্রামের বাসিন্দা সুমন। এলাকার মেধাবী এবং ভালো ছাত্র বলে পরিচিত ছিল সে।

কীটনাশক খেয়ে আত্মঘাতী মেধাবী ছাত্র, চাঞ্চল্য হাড়োয়ায়

জানা গিয়েছে, ১৭ বছরের সুমন ভোজ গোসাবার আমতলী বিটিসি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। লকডাউনের কারণে বিদ্যালয় বন্ধ হয়ে গেলে সে বাড়িতে ফিরে বাবা ভুতু ভোজের সঙ্গে মেছোভেড়ি দেখাশোনা করত। আম্ফান ঝড়ে মেছোভেড়ি এবং বাড়ি ঘর তছনছ হয়ে যায়। সরকারি তরফ থেকে কোনও ক্ষতিপূরণ পায়নি তারা। তারপর থেকে রীতিমতো অভাব-অনটনে দিন কাটছিল তাদের।

মঙ্গলবার দুপুরে সকলের সঙ্গে দেখা করে খাওয়া দাওয়া সেরে ঘরে ঘুমোতে যায় সুমন। তারপর ঘরের দরজা বন্ধ করে দেয় সে। বিকালে ঘর থেকে না বের হলে ডাকাডাকি করতে থাকে পরিবারের লোকেরা। সাড়া না মেলায় হাড়োয়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে সুমনের মৃতদেহ উদ্ধার করে। হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পারিবারিক অভাব-অনটন না কি প্রেমঘটিত ব্যাপারে এই আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+