আমতার ছাত্র নেতা আনিস মৃত্যু-রহস্যের প্রতিবাদ, পার্ক সার্কাস অবরুদ্ধ করলেন পড়ুয়ারা

আমতার ছাত্র নেতা আনিস খানের ‘হত্যা’র প্রতিবাদে গর্জে উঠল কলকাতা। কলকাতা মোমবাতি নিয়ে ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ মিছিল হঠাৎই অগ্নিগর্ভ হয়ে ওঠে।

আমতার ছাত্র নেতা আনিস খানের 'হত্যা'র প্রতিবাদে গর্জে উঠল কলকাতা। কলকাতা মোমবাতি নিয়ে ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ মিছিল হঠাৎই অগ্নিগর্ভ হয়ে ওঠে। পড়ুয়াদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়ায় পার্কসার্কাসের সেভেন পয়েন্টে মানববন্ধন করে বিক্ষোভকারীরা। পড়ুয়ারা পার্কসার্কাস অবরুদ্ধ করে দেয়।

আনিস মৃত্যু-রহস্যের প্রতিবাদ, পার্ক সার্কাস অবরুদ্ধ

রাস্তায় বসে চলে প্রতিবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালঘাম ছুটে যায় পুলিশের। পুলিশের সঙ্গে পড়ুয়াদের একপ্রস্থ ধস্তাধস্তিও হয়।পুলিশ মিছিল আটকে দিলে, বিক্ষোভকারী পড়ুয়ারা ব্যারিকেড ভেঙে দেয়। তারপর পার্কসার্কাসে গিয়ে অবরুদ্ধ করে দেয় রাস্তা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে আনিসের খুনিদের চিহ্নিত করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দিতে হবে।

শুক্রবার রাতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নেতা আনিস খানের আমতার বাড়িতে চারজন হানা দেয়। তারা জানায় আমরা আমতা থানা থেকে এসেছি। আগন্তুকদের মধ্যে একজন পুলিশের উর্দিতে। অন্য তিনজন ছিল সাধারণ পোশাকে। তারা থানা থেকে আসছি জানিয়ে আনিস খানকে নিয়ে ছাদে যায়। তার কিছুক্ষণ পরেই উপর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ হয়।

তারপরই বাড়ির লোকেরা গিয়ে দেখেন আনিস নীচে পড়ে আছেন। অভিযোগ, আগন্তুক চারজন তাঁকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে। ছাদ থেকে ফেলে তাঁক খুন করা হয়েছে বলে অভিযোগ। আনিসের পরিবারের তরফে অভিযোগের তির ওই পুলিশের উর্দি পড়ে থাকা ওই আগন্তুক ও অন্য তিনজনই পরিকল্পিত করে তাঁকে খুন করেছে।

আমতা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। হাওড়া জেলা পুলিশ জানিয়েছে, পুলিশের তরফে কোনও অভিযান চালানো হয়নি। তাহলে কে বা কারা পুলিশের উর্দিতে আনিসের বাড়িতে গেল এবং তাঁকে ছাদে নিয়ে গেল। তারপরই ঘটল ওই নৃশংস ঘটনা। আনিসের মৃত্যু নিয়ে ক্রমেই রহস্য ঘণীভূত হচ্ছে।

পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, পুলিশ ও সিভক ভলেন্টিয়ার পরিচয় দিয়ে কেউ আনিসের বাড়িতে ঢুকতে পারে। তারপর পরিকল্পনামতো তারা কাজ হাসিল করতে পারে। ছেলের রহস্য মৃত্যুর ঘটনায় আনিসের বাবা আমতা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। আনিস এনআরসির বিরুদ্ধে প্রতিবাদী মুখ। আলি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন।

আনিস খান আইএসএফের সমর্থক। এলাকায় তিনি আইএসএফের সংগঠন বাড়ানোর চেষ্টা করছেন। সম্প্রতি এলাকায় রাজনৈতিক কাণ্ডকারখানায় তিনি সক্রিয় ছিলেন। তা নিয়ে অল্পবিস্তর ঝামেলায় হয়েছিল তাকে নিয়ে। আনিস থানায় অভিযোগ জানিয়েছিল। তারপরই আনিসের নৃশংস মৃত্যু ঘটল। তারই প্রতিবাদে কলকাতায় প্রতিবাদ মিছিল বের করেছিলেন পড়ুয়ারা। এদিন সন্ধ্যায় সেই মিছিলকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে পার্কসার্কাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+