জ্যাভেলিন থ্রো চলার সময় ছাত্রের মাথায় ঢুকল বর্শা, স্কুলের স্পোর্টস চলাকালীন বিপত্তি
স্কুলের স্পোর্টস চলাকালীন জ্যাভেলিন থ্রো চলার সময় ছাত্রের মাথায় ঢুকল বর্শা। এই ঘটনায় সৌরজিৎ বেরা (১২) নামে ক্লাস সিক্সের ছাত্র গুরুতর আহত হয়।
স্কুলের স্পোর্টস চলাকালীন জ্যাভেলিন থ্রো চলার সময় ছাত্রের মাথায় ঢুকল বর্শা। এই ঘটনায় সৌরজিৎ বেরা (১২) নামে ক্লাস সিক্সের ছাত্র গুরুতর আহত হয়। পিজিতে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের পর সে অনেকটাই বিপন্মুক্ত। সফল অস্ত্রোপচারের পর সে কথা বলতেও শুরু করেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

আহত ছাত্র সৌরজিতের বাড়ি হাওড়ার শ্যামপুরে। স্কুলের স্পোর্টস চলার সময়ই ঘটে এই দুর্ঘটনা। পাশের মাঠে জ্যাভেলিন থ্রো চলার সময়ে বর্শাটি ছিটকে এসে তার মাথায় ঢুকে যায়। পিজি-তে আনা হয় সন্ধ্যায়। ঘণ্টা দেড়েকের অপারেশনে বের করা হয় মস্তিষ্কে ঢুকে যাওয়া বর্শাটি।

চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচার সফল। আপাতত সৌরজিতের অবস্থা স্থিতিশীল। সিসিইউ-তে ফুল ভেন্টিলেটরি সাপোর্টে রয়েছে। কারও সঙ্গে কথা না বললেও নিজের মতো করে সাড়া দিয়েছে সে, তাতেই আশ্বস্ত সৌরজিরে বাড়ির লোকজন।












Click it and Unblock the Notifications