পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বনগাঁয়, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী

প্রায়শই এই এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। পুলিশ-প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ।

বনগাঁ, ৩ জানুয়ারি : পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগণার দত্তফুলিয়া রোডের বৈকালা গ্রামে। মৃতদেহ আটকে দীর্ঘক্ষণ রাস্তা আটকে বিক্ষোভ এলাকাবাসীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুর্ঘটনাস্থলে এসডিপিওর নেতৃত্বে বনগাঁ থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় মানুষের অভিযোগ, প্রায়শই এই এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে।

পুলিশ-প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ। যতক্ষণ না পর্যন্ত দুর্ঘটনা রোধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না, ততক্ষণ বিক্ষোভ চলবে বলেই হুঁশিয়ারি এলাকাবাসীর। যদিও পুলিশের তরফে বুঝিয়ে শুনিয়ে বিক্ষোভ তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বনগাঁয়, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী

অন্যদিকে, দীর্ঘক্ষণ ধরে চলা এই বিক্ষোভে তীব্র যানজট তৈরি হয়েছে এলাকায়। অফিস টাইমে সমস্যায় নিত্যযাত্রীরা। যদিও দ্রুত পরস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কর্তব্যরত পুলিশকর্মীরা।

জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকালে স্কুটি নিয়ে কলেজ যাওয়ার সময় বেপরোয়া একটি বাস পিষে দেয় কলেজ ছাত্রীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত ছাত্রীর নাম প্রিয়াঙ্কা দাস বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে বাগদার দত্তফুলিয়া রোডের বৈকালা গ্রামে। দুর্ঘটনার পরেই উত্তেজিত হয়ে ওঠে এলাকাবাসী। মৃতদেহ আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা।

স্থানীয় মানুষের অভিযোগ, ওই এলাকাইয় একের পর দুর্ঘটনা ঘটে যাচ্ছে। একাধিকবার বাম্পার তৈরির কথা প্রশাসনকে জানানো হলেও, প্রশাসন সম্পূর্ণ উদাসীন বলেই অভিযোগ স্থানীয় মানুষের। যদিও এদিন বিক্ষোভের মুখে পড়ে ওই এলাকায় দ্রুত বাম্পার এবং ট্র্যাফিক কর্মী নিয়োগ করা হবে বলে পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+