লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ছাত্রের, চাঞ্চল্য রামপুরহাটে

লরির চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড রামপুরহাটে। দুর্ঘটনার পর ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

রামপুরহাট, ২১ অক্টোবর : লরির চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল রামপুরহাটে। দুর্ঘটনার পর ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একটি টোটোকে পাশ দিতে গিয়েই এই বিপত্তি ঘটে। জাতীয় সড়কে টোটো বন্ধের দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দারা।

রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। ভাঙচুর চালানো হয় গাড়িতে। গণপিটুনি দেওয়া হয় ঘাতক লরিটির চালক ও খালাসিকে। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম আলিমুদ্দিন শেখ। বাড়ি রামপুরহাট থানার কুমাড্ডা গ্রামে। শুক্রবার সকালে সে ভাইকে সাইকেলে চাপিয়ে রামপুরহাট বাসস্ট্যান্ড এলাকায় বাজার করতে গিয়েছিল। তখনই একটি টোটোকে পাশ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সাইকেলের।

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ছাত্রের, চাঞ্চল্য রামপুরহাটে

পিছন থেকে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর তখন বেপরোয় গতিতে ছুটে আসছে লরি। রাস্তার দিকে সাইকেল নিয়ে পড়ে যায় আলিমুদ্দিন। তাকে পিষে দিয়ে যায় লরিটি। তাঁর ভাই উল্টোদিকে পড়ায় প্রাণে বেঁচে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় আলিমুদ্দনের। এরপরই উত্তজনা ছড়ায় এলকায়।

উত্তেজিত জনতা ঘাতক লরিটিতে ভাঙুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। লরি ফেলে পালিয়ে যাচ্ছিল চালক ও খালাসি। তাদের ধরে ফেল গণপিটুনি দেয় গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী, কমব্যাট ফোর্স ও র‍্যাফ নামানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+