তৃতীয়বার ক্ষমতায় এসেই মমতা চালু করেছেন 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড', একনজরে এই প্রকল্পের খুঁটিনাটি
একনজরে 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড' প্রকল্পের খুঁটিনাটি
ছাত্রছাত্রীদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (student credit card) তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে উচ্চশিক্ষা দফতর। বিভিন্ন জেলাশাসকের অফিসের মাধ্যমে তুলে দেওয়া হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। নির্বাচনী ইস্তেহারে রাখার পরে তৃতীয়বার ক্ষমতায় এসেই এই প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)।

প্রকল্পটি কী
পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের স্বার্থে, শিক্ষাক্ষেত্রে তাঁদের এগিয়ে নিয়ে যেতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। যা স্বল্প সুদে কিন্তু দীর্ঘ মেয়াদের শএাধ করা যাবে। সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন ছাত্রছাত্রীরা।

কারা পাবেন সুবিধা
১) ভারতের নাগরিক তবে পশ্চিমবঙ্গে কমপক্ষে ১০ বছর বসবাসকারী পরিবারের শিক্ষার্থী হতে হবে।
২) আবেদন করার সময় শিক্ষার্থীর বয়স ৪০-এর নিচে হতে হবে।
৩) পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত বোর্ড/ সংসেদর প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সরকারি/বেসরকারি বিদ্যালয়/মাদ্রাসায় দশম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।
৪) দেশ-বিদেশের যে কোনও স্বীকৃত কলেজ/ বিশ্ববিদ্যালয়/ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্স-সহ স্নাতক/ স্নাতকোত্তর/ পেশাগত/ডক্টরাল ও পোস্ট ডক্টরাল কোর্টে পাঠরত শিক্ষার্থী।
৫) বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং ইনস্টিটিউশনে প্রশিক্ষণরত শিক্ষার্থী।
সবকটি ক্ষেত্রেই নিজের নিজের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে ছাত্রছাত্রীদের।

যেসব নথি প্রয়োজন
১) আবেদনকারীর আধার কার্ডের জেরক্স কপি/ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নথির জেরক্স কপি।
২) আবেদনকারীর মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
৩) আবেদনকারী ও সহ-ঋণগ্রহীতার রঙিন ছবি (মা/ বাবা/ আইনি অভিভাবক)
৪) আবেদনকারী ও সহ-ঋণগ্রহীতার প্যান কার্ডের জেরক্স কপি। প্যান কার্ড না থাকলে নির্দিষ্ট ফর্মাটে অঙ্গীকারপত্র।
৫) অভিভাবকের ঠিকানার প্রমাণপত্রের জেরক্স কপি ও মোবাইল ফোন নম্বর।
৬) আবেদনকারী ও সহ-ঋণগ্রহীতার ব্যাঙ্কের তথ্য- যেমন ব্যাঙ্কের নাম ও শাখা, অ্যাকাউন্ট নম্বর, আইএফএস কোড ইত্যাদি-সহ ওই ব্যাঙ্কের পাশবইয়ের প্রথমপাতার জেরক্স কপি।
৭) আবেদনকারী ও সহ-ঋণগ্রহীতার নমুনা স্বাক্ষর।
৮) শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি সম্বলিত নথির জেরক্স কপি।
৯) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র / নথির জেরক্স কপি।

বিশদে জানতে ও আবেদন করার জন্য
www.wb.gov.in বা https://banglaruchchashiksha.wb.gov.in-এ স্টুডেন্ট ক্রেডিট কার্ড ট্যাবে গিয়ে ক্লিক করতে হবে। অথবা https://wbssc.wb.gov.in-এ যেতে হবে। এব্যাপারে টোল ফ্রি নম্বর 1800 102 8314-তে ফোন করা যেতে পারে। ইমেল করা যেতে পারে support-wbssc@bangla.gov.in বা contactwbssc@gmail.com-এ।
৩০ জুন প্রকল্প ঘোষণার প্রথম দেড়মাসে আবেদনকারীর সংখ্যা ৭০ হাজারের বেশি। প্রথম দফায় কার্ড দেওয়া হয়েছে ১৭২ জনকে। ঋণের পরিমাণ প্রায় ৭০ লক্ষ টাকা।












Click it and Unblock the Notifications