ছাত্রাবাসে বিচারসভা বসিয়ে অভিযুক্ত ছাত্রকে পিটিয়ে নৃশংসভাবে খুন করল সহপাঠীরা

ছাত্রাবাসে বসল বিচারসভা। আর সেই বিচারসভার নিদানে পিটিয়ে মারা হল এক ছাত্রকে। অভিযোগের তির ওই ছাত্রাবাসের আবাসিকদের বিরুদ্ধেই। চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে।

মুর্শিদাবাদ, ২৫ অক্টোবর : ছাত্রাবাসে বসল বিচারসভা। আর সেই বিচারসভার নিদানে পিটিয়ে মারা হল এক ছাত্রকে। অভিযোগের তির ওই ছাত্রাবাসের আবাসিকদের বিরুদ্ধেই। চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। মোবাইল চুরি ও অন্যান্য ছাত্রদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ছাত্রাবাসের এক ছাত্র মামুন শেখের বিরুদ্ধে।

বিচারসভা ডেকে তাকে দোষীসাব্যস্ত করা হয়। তারপর বিচারসভার নিদান কার্যকর করতে বেধড়ক মারধর করা হয় মামুনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনায় ১২জন ছাত্রকে আটক করা হয়েছে।পুলিশি জেরায় এই মারধর ও বিচারসভার কথা স্বীকার করেছে ধৃতরা। হাত-পা বেঁধে মামুনকে পিটিয়ে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ৷

ছাত্রাবাসে বিচারসভা বসিয়ে অভিযুক্ত ছাত্রকে পিটিয়ে নৃশংসভাবে খুন করল সহপাঠীরা

ঘটনার সূত্রপাত শুক্রবার। ওইদিন রঘুনাথগঞ্জের ছাত্রাবাস থেকে চুরি যায় এক ছাত্রের মোবাইল। সন্দেহের তির ছিল মামুনের দিকে। শুধু মোবাইল চুরিই নয়, জুনিয়র ছাত্রদের যৌন হেনস্থার অভিযোগও ওঠে ওই ছাত্রের বিরুদ্ধে।তার বিচার করতেই সোমবার রাতে ছাত্রাবাসের একটি ঘরে বিচারসভা ডাকা হয়। ছাত্ররাই ওই বিচারসভার বিচারক। সেখানেই নৃশংসতার নিদর্শন স্থাপন করে তারা।

শুধু দোষীসাব্যস্ত বা মারধর করেই তারা ক্ষান্ত থাকেনি। মামুনের হাত পা বেঁধে মারতে মারতে একেবারে মেরেই ফেলা হয় তাকে। মঙ্গলবার সকালে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। রঘুনাথগঞ্জ থানায় খবর দেয় ছাত্রাবাস কর্তৃপক্ষ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+