রাজ্য জুড়ে পদযাত্রা করেও অধরা ৪০ শতাংশ বুথ, উদ্বিগ্ন আলিমুদ্দিন স্ট্রিট
সম্প্রতি বিপিএমও-র অধীনে রাজ্য জুড়ে পদযাত্রা হলেও, বামের এখনও পৌঁছতেই পারেনি রাজ্যের সবকটি বুথ এলাকায়। সিপিএম-এর রাজ্য কমিটির বৈঠকে এমনই চিত্র উঠে এসেছে।
সম্প্রতি বিপিএমও-র অধীনে রাজ্য জুড়ে পদযাত্রা হলেও, বামের এখনও পৌঁছতেই পারেনি রাজ্যের সবকটি বুথ এলাকায়। সিপিএম-এর রাজ্য কমিটির বৈঠকে এমনই চিত্র উঠে এসেছে। এই পরিস্থিতিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভিন্ন পন্থা নিতে পারে বামদলগুলি।

বেশ কয়েকদিন ধরে রাজ্য জুড়ি বিপিএমও-র অধীন পদযাত্রা হয়েছে রাজ্য জুড়ে। পদযাত্রার উদ্দেশ্য ছিল রাজ্যের প্রায় ৭৭ হাজার বুথে পৌঁছনো। ১২৬ টি শহরে পৌঁছনোরও টার্গেট রাখা হয়েছিল। রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মীদের মনোবল বাড়াতে জেলায় গিয়ে মিছিলে নেতৃত্ব দিয়েছেন শ্যামল চক্রবর্তী, সুজন চক্রবর্তীরা। জেলায় জেলার মিছিল শেষে শুক্রবার শহরেও মিছিল করে বাম-কর্মী সমর্থকরা। কিন্তু নির্দিষ্ট টার্গেটে পৌঁছতে পারেনি বাম গণ সংগঠনগুলি। এখনও পৌঁছনো যায়নি রাজ্যের ৪০ শতাংশ বুথে। শনিবার থেকে শুরু হওয়া সিপিএম-এর রাজ্য কমিটির দুদিনের বৈঠকে এমনই চিত্র উঠে এসেছে।
হুগলি, বর্ধমান, বাঁকুড়ার বেশ কিছু জায়গায় পৌঁছতে পারলেও, জেলাগুলির অনেক অংশেই পৌঁছনো যায়নি বলে জানা গিয়েছে। যেসব জেলায় পদযাত্রার টার্গেট পূরণ করা যায়নি, তার মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া। শুধু পদযাত্রার টার্গেট পূরণ নয়, বুথ কমিটি পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি। পঞ্চায়েত ভোটের সামনে দলের এই পরিস্থিতিতে উদ্বিঘ্ন সিপিএমসহ বামশিবির। সূত্রের খবর, রাজ্য কমিটির বৈঠকে সাংগঠনিক ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে একাধিক জেলা নেতৃত্ব।
তবে সিপিএম-এর এই করুণ পরিস্থিতি যে তৃণমূলকে শক্তি যোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications