সোয়া দশটা থেকে বিকেল ৫ টা পর্য়ন্ত থাকতেই হবে অফিসে, নবান্নের নয়া নিয়মের গেঁরোয় সরকারি কর্মচারী

কলকাতা, ২০ জুলাই : সরকারি চাকরি মানে সকাল সাড়ে দশটা এগারো নাগাদ হেলতে-দুলতে অফিস যাওয়া আবার পাঁচটা বাজার আগেই ব্যাগটা কাঁধে করে টুক করে বেরিয়ে পড়া। সেসব এখন নেহাতই অতীত। প্রশাসনিক কাজে গতি আনতে এবার সরকারি কর্মীদের হাজিরায় কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার।

এবার থেকে প্রত্যেক দিন সকাল সোয়া দশটার মধ্যে অফিসে ঢুকতে হবে সরকারি কর্মীদের। থাকতে হবে বিকেল পাঁচটা বাজা পর্যন্তই। নইলেই মাসের শেষে মাইনেতে ঘচাং ফু।

সোয়া দশটা থেকে বিকেল ৫ টা পর্য়ন্ত থাকতেই হবে অফিসে, নবান্নের নয়া নিয়মের গেঁরোয় সরকারি কর্মচারী

সরকারী চাকুরিজীবীদের সুখের জীবন নিয়ে কথা কিছু কম নেই। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর প্রথম সরকারি কর্মচারীদের হাজিরা নিয়ে কড়া হন। নিয়ম প্রথম প্রথম মানা হলেও ধীরে ধীরে তা ফের সময়ের সঙ্গে সঙ্গে নিয়মের কড়াকড়ি থিতিয়ে যায়।

গত বেশ কিছুদিন ধরেই নাকি প্রশাসনিক কর্তাদের কাছে সরকারি কর্মীদের নামে অভিযোগ আসতে শুরু করে ফের। আর এর জেরেই প্রশাসনিক কাজের গতি মন্থর হতে শুরু করে বলে কর্তাদের অনেকের ধারনা। এরপরই কর্মীদের হাজিরা নিয়ে কড়া নিয়ম চালু করল প্রশাসন।

নিয়ম অনুযায়ী, সমস্ত সরকারি কর্মীদের সকাল সোয়া দশটার মধ্যে অফিসে ঢুকতে হবে। দশটা ১৬ মিনিট হলেও তা লেট হিসাবে গণ্য হবে। সকাল ১০ টা ৩০ মিনিটের পর অফিস ঢুকলে সেদিনের মতো অনুপস্থিত। তিনদিন টানা লেট হলে একদিনের ছুটি কাটা যাবে।

শুধু অফিস আসার ক্ষেত্রে নয়, অফিস থেকে বেরনোর ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি। সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত থাকতেই হবেই সবাইকে। হাজিরা খাতা পৌঁনে পাঁচটার আগে কোনও দফতরে পাঠাবো হবে না নবান্ন সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+