রাজ্যে কন্টেইনমেন্ট জোনের লকডাউনে কী কী বন্ধ এবং খোলা থাকছে জেনে নিন সরকারি নির্দেশিকা

রাজ্যে কন্টেইনমেন্ট জোনের লকডাউনে কী কী বন্ধ এবং খোলা থাকছে জেনে নিন সরকারি নির্দেশিকা

করোনা সংক্রমণ যখন হু হু করে বাড়ছে গোটা দেশে। তখন পরিস্থিতি সামাল দিতে নতুন করে লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে একাধিক রাজ্য। এবার সেই পথ নিয়েছে পশ্চিমবঙ্গও। কন্টেইনমেন্ট জোন ভিত্তিক লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ৯ জুলাই থেকে শুরু হচ্ছে লকডাউন। কোন কোন ক্ষেত্রে ছাড় এবং নিয়ম কী হচ্ছে তার বিশদ তথ্য বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নবান্ন।

কন্টেইনমেন্ট জোন ভিত্তিক লকডাউন

কন্টেইনমেন্ট জোন ভিত্তিক লকডাউন

করোনা সংক্রমণ রুখতে ফের লকডাউনের পথে হাঁটছে রাজ্য সরকার। তবে এবার সার্বিক ভাবে নয় লকডাউন হবে কন্টেইনমেন্ট জোন ভিত্তিক। তাতে শহর কলকাতার বিস্তীর্ণ এলাকা রয়েছে। কীভাবে বাছা হবে লকডাউনের পরিসর সেটা ঠিক করবেন জেলা প্রশাসন এবং পুলিস সুপাররা। তবে এবার কন্টেইনমেন্ট জোনের পরিধি যে অনেকটাই বাড়ানো হয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

লকডাউনে বন্ধ গণপরিবহণ

লকডাউনে বন্ধ গণপরিবহণ

লকডাউন চলাকালীন শহর কলকাতায় কন্টেইনমেন্ট জোনে প্রচার চালানো হবে। বন্ধ থাকবে গণপরিবহণ ব্যবস্থা। অটো, টোটো, রিকশা বন্ধ রাখা হবে। কারখানা, সরকারি, বেসরকারি দফতর সব বন্ধ থাকবে। আক্রান্ত রোগীর পরিবারের কেউ যাতে বাড়ির বাইরে না বেরোন সেদিকে কড়া নজর রাখা হবে।

খাবার পৌঁছে দেবে প্রশাসন

খাবার পৌঁছে দেবে প্রশাসন

এতোটাই কড়া করা হবে লকডাউন যে কন্টেইনমেন্ট জোন এলাকায় কাউকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হবে না। বাজার থেকে ওষুধ সব বাড়িতে পৌছে দেওয়ার ব্যবস্থা করতে হবে স্থানীয় প্রশাসনকে। দোকান বাজার সব বন্ধ রাখা হবে। অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া কোনও কিছুর অনুমতি মিলবে না।

সিদ্ধান্ত নেবেন প্রশাসন

সিদ্ধান্ত নেবেন প্রশাসন

কীভাবে এবং কীসের ভিত্তিতে কন্টেইমেন্ট জোন বাড়ানো হবে সেটা ঠিক করবে স্থানীয় প্রশাসন। পুলিস সুপারের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিতে হবে তাঁদের এমনই জানানো হয়েছে। নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

উত্তর ২৪ পরগনার কন্টেইনমেন্ট জোনের পূর্ণাঙ্গ তালিকা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+