সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে সচেতন করতে পথনাটিকা
সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে সচেতন করতে এবার পথনাটিকা পরিবেশন করলেন তথ্য ও সংস্কৃতি দফতরের কর্মীরা। দক্ষিণ ২৪ পরগণা জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে শুক্রবার, শনি, রবি তিনদিন ধরে এই পথ নাটিকা অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বিভিন্ন এলাকা। এদিনও ক্যানিংয়ের বাজারে এই পথ নাটিকার আয়োজন করা হয়।

করোনা সংক্রমণ রুখতে মাস্ককে বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু সেই নির্দেশিকা ও অনেকেই মানতে চাইছেন না। বাজার ঘাটে বহু মানুষই মাস্ক ছাড়া বেড়িয়ে পড়ছেন। ফলে দিনের পর দিন বাড়ছে করোনা সংক্রমণ। এই সংক্রমণ ক্যানিং মহকুমায় গত কয়েকদিনে প্রচুর পরিমাণে বেড়েছে। আর সেই কারনে এলাকার মানুষকে সচেতন করতে ও করোনা যে কি ভয়াবহ তা বোঝাতে পথ নাটিকার আয়োজন করে তথ্য ও সংস্কৃতি দফতর।
করোনা বাঘের থাবার মতোই ভয়ঙ্কর, আর যমরাজ সর্বদা প্রস্তুত রয়েছেন মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য। এই সব চরিত্রের মেল বন্ধনে এই পথ নাটিকা প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি পথ চলতি মানুষজনকে মাস্ক বিতরণ করা হয় এদিন।












Click it and Unblock the Notifications