৮০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, ‘বজ্রগর্ভ’ কালবৈশাখী হানা দেবে দক্ষিণবঙ্গে
টানা তিনদিন ধরেই বাংলার আকাশে মেঘের সঞ্চার হয়েছে, ঝড়-ঝঞ্ঝা চলছে। সোমবারও ফের কালবৈশাখীর ভ্রুকুটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে।
টানা তিনদিন ধরেই বাংলার আকাশে মেঘের সঞ্চার হয়েছে, ঝড়-ঝঞ্ঝা চলছে। সোমবারও ফের কালবৈশাখীর ভ্রুকুটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। এবার ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঝড়, পূর্বভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। সোমবার বিকেল থেকেই সেজেছে মেঘ।

বাংলার আকাশে কালবৈশাখীর ঘনঘটা
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ৮ এপ্রিল পর্যন্ত কালবৈশাখী চলবে। প্রতিদিনই হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হবে। সেইসঙ্গে বইকে ঝড়। সেইমতো শুক্রবার থেকেই বিকেল হলেই বাংলার আকাশে কালবৈশাখীর ঘনঘটা।

ছোটনাগপুর মালভূমির উপর ঘূর্ণাবর্ত
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে, ছোটনাগপুর মালভূমির উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তারই জেরে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে। তার জেরে সোমবার সন্ধ্যার পর দক্ষিণবঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোথায় কোথায় কালবৈশাখীর ঝড়
পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুর্ব মেদিনীপুরের উপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়। রাতে দুই ২৪ পরগনা, নদিয়া, কলকাতা ও হাওড়া-হুগলি দিয়েও বয়ে যেতে পারে কালবৈশাখীর ঝড়।

মোট আটবার কালবৈশাখীর হানা
পশ্চিমের ঘূর্ণাবর্ত রাত বাড়ার সঙ্গে সঙ্গে এগোবে পূর্ব দিকে। আবহাওয়া দফতর সূত্র জানানে হয়েছে এই ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। এই নিয়ে ফাল্গুন মাস থেকে শুরু করে মোট আটবার কালবৈশাখী হানা দিল দক্ষিণবঙ্গে। গত রাতেও হানা দেয় কালবৈশাখী। ঝড়-বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।












Click it and Unblock the Notifications