Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী! ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া

এই সময়টাতে একটা কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়। যদিও গত বছর একটাও কালবৈশাখীর দেখা পাওয়া যায়নি। তবে গরম পড়ার শুরুতেই এই পূর্বাভাস স্বস্তি আনবে বলে মনে করা হজচ্ছে।

সকাল থেকেই মেঘলা আকাশ! গায়ে লাগছে ঠান্ডা একটা আমেজ। গত কয়েকদিন ধরেই টানা গরম বাড়ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তপ্ত রোদে পুড়তে হচ্ছিল। যদিও এই অবস্থায় স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে আসানসোল, বাঁকুড়া সহ একাধিক জেলাতে।

যদিও আগামী ২৪ ঘন্টায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।

২৪ ঘন্টায় কালবৈশাখীর পূর্বাভাস

২৪ ঘন্টায় কালবৈশাখীর পূর্বাভাস

গত কয়েকদিন ধরে যেভাবে গরম বাড়ছিল তাতে বৃষ্টির দিকে তাকিয়ে ছিল আমজনতা! আর সেই মতো আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কথা জানাল হাওয়ান অফিস। এমনকি কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের ৩ জেলায় এই ঝড়-বৃষ্টি হতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। অন্যদিকে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও হাওয়া অফিস জানাচ্ছে।

 সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা।

সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা।

অন্যদিকে সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। ঠান্ডা আমেজ গায়ে লাগছে। এমনকি শুক্রবার রাতেও ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছিল। তবে ঝড় -বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে সারাদিন স্বস্তির পরিস্থিতি থাকবে বলেই জানানো হয়েছে। তবে আগামী সপ্তাহে পরিস্থিতি বদলের আশা করা হচ্ছে। আগামী সপ্তাহে আরও একটি ঝঞ্ঝা তৈরি হতে পারে । দক্ষিণবঙ্গে তা তৈরি হলে কলকাতা সহ শহরতলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া

এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া

অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জেলাতে বৃষ্টি হবে। এছাড়া জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। বলে রাখা প্রয়োজন, শুক্রবার সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি হয়েছে। এমনকি কোথাও কোথাও ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে বলেও জানা গিয়েছে। বিশেষ করে আসানসোলে অকাল বর্ষণ হয়। সঙ্গে ঝোড়ো হাওয়া।শুক্রবার সন্ধ্যায় আচমকায় ঘন কালো মেঘে ঢেকে যায় আসানসোল।এরপর শুরু হয় বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে দেখা যায়।বেশ কিছুক্ষন এই বৃষ্টি হয়।অকাল বর্ষণে হতবাক আসানসোলবাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+