বিকেলের পরে দমকা হাওয়া-বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় জেনে নিন
নিম্নচাপ অক্ষরেখা ও জলীয় বাষ্পের জোড়া ফলা। শনিবার সন্ধের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
নিম্নচাপ অক্ষরেখা ও জলীয় বাষ্পের জোড়া ফলা। শনিবার সন্ধের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গ থেকে অন্ধ্র উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। একইসঙ্গে সমুদ্র থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প।
ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে ঝড় ও বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতার আশপাশের ওই দমকা হাওয়া ও বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার দুপুরের পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আকাশের মুখ ভার। সঙ্গে গরমও পড়েছে। ঘামও হচ্ছে বেশ। তবে সন্ধের পর ঝড় বৃষ্টি হলে তাতে স্বস্তি মিলবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

Click it and Unblock the Notifications