ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে বইতে পারে ঝড়! দিঘাতে দ্রুত খালি করা হচ্ছে হোটেলগুলি, সরানো হচ্ছে মানুষকে
সকাল থেকে কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশের মুখ ভার। ইতিমধ্যে শহর এবং শহরতলীতে বিক্ষিপ্ত বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারেই আছড়ে পড়তে চলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত।
সকাল থেকে কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশের মুখ ভার। অন্যদিনের মতো অস্বস্তির আবহাওয়া উধাও।
ইতিমধ্যে শহর এবং শহরতলীতে বিক্ষিপ্ত বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারেই আছড়ে পড়তে চলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত।
পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলের কাছে এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরে তার অভিমুখ হয়েছে বাংলার উপকূল। যার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস।

ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে
ইতিমধ্যে উপকূল এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সাগরদ্বীপ, ক্যানিং, গোসাবা সহ একাধিক এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বিকেলের পর থেকে কলকাতায় পরিস্থিতি বদলাতে শুরু করবে। বিশেষ করে কলকাতা এবং শহরতলীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এমনকি সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেও পূর্বাভাসে জানাচ্ছেন আলিপুর হাওয়া অফিসের তরফে। তবে ভারী বৃষ্টির কারনে উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে খবর।

সাধারন মানুষকে সরানোর কাজ চলছে
ইতিমধ্যে নীচু এলাকা এবং উপকূলবর্তী এলাকাগুলি থেকে সাধারন মানুষকে সরানোর কাজ চলছে। যদিও দক্ষিণ ২৪ পরগণার একাধিক এলাকা থেকে সাধারণ মানুষকে সরানো হয়েছে। খোলা হয়েছে ত্রাণ শিবির। প্রায় কয়েক হাজার মানুষকে সেখানে সরানো হয়েছে। অন্যদিকে প্রশাসনের তরফেও সতর্কতা জারি করা হয়েছে। মজুত রাখা হচ্ছে যথেষ্ট ত্রাণ সামগ্রী। মজুত খাবার রাখা হয়েছে খাবারও। অন্যদিকে মেদিনীপুরেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই মতো সেখানেও প্রস্তুতি চলছে প্রশাসনের তরফে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এমনকি ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগেও ঝড় বয়য়ে যেতে পারে বলে ইতিমধ্যে আশঙ্কা করা হয়েছে। তাই উপকুলীয় এলাকায় নজরদারি শুরু করল হলদিয়া উপকুলরক্ষী বাহিনী। ইতিমধ্যেই এই দুর্যোগ থেকে উদ্ধার কার্যের জন্য রওনা দিয়েছে উপকুলরক্ষী বাহিনী। আবহাওয়া দফতর সূত্রের খবর ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্ত সরে আসছে বাংলা উপকূলের দিক। আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপের কারনে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে।
Recommended Video

দিঘার সমুদ্রে পৌঁছে গিয়েছে NDRF
দিঘার সমুদ্র উপকূল এলাকায় যাতে পর্যটক থেকে স্থানীয় মানুষজন যাতে কোন ভাবে বিপদের সম্মুখিন না হয় তার জন্য দিঘার সমুদ্রে পৌঁছে গিয়েছে NDRF এর প্রতিনিধিদল। এলাকায় এলাকায় ঘুরে পর্যটক থেকে স্থানীয় মানুষদের সচেতন করা কাজ শুরু করেছে।। উত্তাল হতে পারে সমুদ্র। আর সেই কারনে সমুদ্রের আশেপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। দড়ি দিয়ে একেবারে আটকে রাখা হয়েছে। অন্যদিকে ইতিমধ্যে দিঘা হোটেলগুলিকেও দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। একই ছবি ধরা পড়ছে মন্দারমনিতেও। সেখানেও প্রায় ফাঁকা হোটেলগুলি। ব্যাপক মাত্রায় পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications