পঞ্চমীতেই ঝড় বৃষ্টির আশঙ্কা, বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, সতর্কতা উপকূল থেকে উত্তরবঙ্গে

ঢাকের আওয়াজে পুজোর আমেজ তুঙ্গে উঠলেও আকাশের মুখ ভার।শনিবার পঞ্চমীর সকালেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিল আবহাওয়া সংক্রান্ত বড় আপডেট। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ, যা দ্রুত ঘনীভূত হয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। আর এর জেরে শুধু ওড়িশা, অন্ধ্রপ্রদেশই নয়, বর্ষণ ও ঝোড়ো হাওয়ার প্রভাব পড়বে এরাজ্যেও।

আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আকাশ থাকবে মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Storm and Rain Warning from Panchami Intensifies over Bay of Bengal Alerts Issued from Coast to North Bengal

পঞ্চমীর দিন থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। পরবর্তী কয়েকদিন ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় বজ্রপাত সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমনকি ১ ও ২ অক্টোবরও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া ও হুগলীতে প্রবল বর্ষণ হতে পারে। ফলে নবমী ও দশমীতে পুজো বৃষ্টিস্নাত হয়ে পুজোর আনন্দ মাটি হয়ে যেতে পারে বৃষ্টিতে বলে আশঙ্কা রয়েছে।

তবে শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও সক্রিয় বর্ষা হতে পারে। উত্তরবঙ্গেও প্রভাব ফেলতে পারে সৃষ্টি হওয়া এই নিম্নচাপ। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা,উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২ অক্টোবর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সমুদ্র উত্তাল হওয়ায় সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের উত্তর ও মধ্য অংশে ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। ফলে সমুদ্র থাকবে উত্তাল।মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে না যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলবর্তী অঞ্চলে পুজোর প্যান্ডেল ও অন্যান্য আয়োজনের ক্ষেত্রেও প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।তবে বলা যেতে পারে পুজোর মরশুমে আনন্দে ভাটা টানতে পারে প্রকৃতি। পঞ্চমী থেকেই রাজ্যের একাধিক জেলায় শুরু হবে ঝড় বৃষ্টি। সপ্তমী ও অষ্টমী থেকে দশমী পর্যন্ত দফায় দফায় ঝড়বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+