সপ্তমী পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, উত্তাল হবে সমুদ্র!

পুজোর মুখে বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। তার জেরে ফের দুর্ভোগ বাড়তে চলেছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তমী পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি থাকছে গোটা রাজ্য জুড়ে।

কলকাতায় ইতিমধ্যেই এক রাতের বৃষ্টিতে শহরের বিস্তীর্ণ এলাকা জলের তলায়।হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ওড়িশা ও অন্ধ্র উপকূল সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী ১২ ঘণ্টার মধ্যেই উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে । ২৬ সেপ্টেম্বর তা আরও ঘনীভূত হবে। ২৭ তারিখ সকালে নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করবে ওড়িশা ওঅন্ধ্র উপকূল দিয়ে।

শুক্রবার হালকা বৃষ্টি, তবে বড়সড় দুর্ভোগ নেই।শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে।পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া হতে পারে।কলকাতা সহ অন্যত্র বিক্ষিপ্ত বৃষ্টি, হাওয়ার বেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি বইতে পারে।

সপ্তমী পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় হওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত।

সোমবার মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেকারণেই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের জন্য লাল সতর্কতা ঘোষণা করা হয়েছে।মোটের উপর সব মিলিয়ে সপ্তমী পর্যন্ত রাজ্যজুড়ে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+