স্বাদ-গন্ধহীন অসুস্থতার বিষাদ কাটিয়ে সুস্থতার লড়াই! কোভিডজয়ের কাহিনি কোভিডজয়ীর কণ্ঠে
স্বাদ-গন্ধহীন অসুস্থতার বিষাদ কাটিয়ে সুস্থতার লড়াই! কোভিডজয়ের কাহিনি কোভিডজয়ীর কণ্ঠে
বিপুল বিষাদ। না আছে স্বাদ , না আছে গন্ধ। সঙ্গে মনের মধ্যে প্রবল একটা আলোড়ন। কী হবে? কোথায় গিয়ে থামবে ঝড়? কেমন কাটবে আগামীদিনগুলি? এই সমস্তের মাঝেই এক কোভিড রোগীকে নিজের লড়াই নিজের মতো করে করে নিতে হয়। যে রোগ কার্যত একজন মানুষকে 'একাকিত্বের' এক অমোঘ বার্তা দিয়ে যায়। অন্তত রোগের সময়টুকুতে।

'একা'.. শব্দটি বোঝা যথেষ্ট কঠিন, বিশেষত মানুষ যখন ভিড়ের মধ্যে থাকে,তখন তো বটেই। ভিড়ের মধ্যে একা হওয়ার যন্ত্রণাকে সঙ্গে নিয়েই প্রতিটি কোভিড রোগী আইসোলেশনে যান। পালন করেন নির্দিষ্ট বিধি। ততক্ষণে শরীরে চলে অসম্ভব এক যুদ্ধ। কখনও রোগ যন্ত্রণাকে কাটিয়ে ওঠার যুদ্ধ কখনও মনের জোরকে হারতে না দেওয়ার যুদ্ধ। এমনই এক যোদ্ধা রূপ নারায়ণপুরের শান্তনু চট্টোপাধ্যায়।
পেশার খাতিরে ব্যস্ত থাকা এই মানুষটি আচমকাই আবিষ্কার করেন যে তিনি করোনা পজিটিভ। কেমন ছিল সেই অভাবনীয় রোগের সঙ্গে লড়াই করে যুদ্ধ জয়ের কাহিনি? শান্তনুবাবু তা শেয়ার করেছেন 'ওয়ান ইন্ডিয়া বাংলা'র সঙ্গে। মনের মধ্যে একটা অসামান্য আনচান হওয়া পরিস্থিতি কাটিয়ে নিয়মনিষ্ঠভাবে এক রোগকে দমন করা মোটেও সহজ কাজ নয়। কীভাবে এই রোগকে তিনি জয় করেছিলেন তার কাাহিনি শান্তনুবাবু যেমন বলেছেন, তেমনভাবেই মনের কথা বলতে পারেন আপনার আশপাশের বহু কোভিডজয়ীরা। 'ওয়ান ইন্ডিয়া বাংলা'র উদ্যোগে করোনা কাটিয়ে ওঠার নানান অনুপ্রেরণামূলক কাহিনি তুলে ধরা হচ্ছে 'স্টোরিজ অফ স্ট্রেন্থ' সিরিজে। নজর রাখুন 'ওয়ান ইন্ডিয়া' র পেজে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications