লকডাউনে বিজেপির ফেক টুইট! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ পুলিশের

বিজেপির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ পুলিশের

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে গত একমাসেরও বেশি সময় ধরে লকডাউন চলছে। এর জেরে ভিনরাজ্যে আটকে পড়েছে বহু পড়ুয়া ও শ্রমিক। এর মধ্যে বুধবার ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিক, ছাত্র ও পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এদিন নির্দেশ দিয়েছে, আটকে পড়া যে ব্যক্তিদের দেহে করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ নেই, তাঁরা বাড়ি ফিরতে পারবেন।

ভিন রাজ্যে আটকে পড়া বাংলার ছাত্রদের ফিরিয়ে আনার ব্যবস্থা

ভিন রাজ্যে আটকে পড়া বাংলার ছাত্রদের ফিরিয়ে আনার ব্যবস্থা

এরপরেই ভিন রাজ্যে আটকে পড়া বাংলার ছাত্রদের ফিরিয়ে আনার ব্যবস্থা করে রাজ্য সরকার। প্রায় ২৪০০ ছাত্রকে কোটা থেকে ৯৩ টি বাসে ফিরিয়ে আনা হবে বলে জানায় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে ২৭ এপ্রিল টুইট করে জানিয়েছেন, তিনি নিজে এই পুরো প্রক্রিয়ায় নজর রাখছেন।

এই প্রসঙ্গে বিজেপির দাবি

এই প্রসঙ্গে বিজেপির দাবি

তবে এই বিষয়ে বিজেপি এক বাংলা পোর্টালের খবরকে উদ্ধৃত করে অভিযোগ আনে যে মাত্র তিনটি বাসে করে ৩০০০ ছাত্রকে কোটা থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরপর শুরু হয় এই নিয়ে সরকার-বিরোধী তরজা।

কোটার ছাত্র নিয়ে সরকার-বিরোধী তরজা

কোটার ছাত্র নিয়ে সরকার-বিরোধী তরজা

এরই মধ্যে এদিন পশ্চিমবঙ্গ পুলিশের তরফে একটি টুইট করে বিজেপিকে ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকতে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। বিজেপির টুইটটিকে পাশে রেখে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে দাবি করা হয় যে কোটা থেকে ২৩৬৮ জন পড়ুয়াকে ফিরিয়ে আনতে ৯৫টি বাসের ব্যবস্থা করা হয়েছে।

বিজেপির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

বিজেপির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

এরপর বিজেপিকে উদ্দেশ্য করে টুইটে লেখা হয়, 'ভুয়ো খবর থেকে সাবধান। এরকম ধরনের কোনও ভুয়ো খবর ছড়াবেন না। তা ফরোয়ার্ড করবেন না। কোনও খবরের সত্যতা যাচাই না করে তার উপর বিশ্বাস করবেন না। ভুয়ো খবর ছড়ালে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।'

পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় গিয়েছিলেন বাংলার পড়ুয়ারা

পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় গিয়েছিলেন বাংলার পড়ুয়ারা

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় গিয়েছিলেন বাংলার পড়ুয়ারা। লকডাউনের কারনে তারা সেখানে আটকে পড়েছিলেন। তাদের পরিবারের তরফ থেকে বার বার সরকারের কাছে অনুরোধ করা হলেও লকডাউনে আন্তঃরাজ্য সীমানা বন্ধ থাকার জন্য রাজ্যের পক্ষে তাদের ফেরানো সম্ভব হচ্ছিল না। পরে রাজস্থান ও বাংলা উভয় সরকারের পদক্ষেপের ফলে তা সম্ভব হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+