এখনও বিঁধে কাঁটা, মমতা বিরোধী কার্টুন কাণ্ডে ৬৬এ ধারায় মুক্তি পেলেও এখনও চিন্তায় অম্বিকেশ মহাপাত্র
এখনও বিঁধে কাঁটা, মমতা বিরোধী কার্টুন কাণ্ডে ৬৬এ ধারায় মুক্তি পেলেও এখনও চিন্তায় অম্বিকেশ মহাপাত্র
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই তৃণমূল সাংসদের কার্টুন এঁকে বেশ কয়েক বছর আগে মামলায় জড়িয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র-সহ পাঁচ জন। ২০১৩ সালে যা নিয়ে গোটা রাজ্য তথা দেশেও দানা বাঁধে বিতর্ক। চার্জশিটে অম্বিকেশ মহাপাত্রে বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৬এ ধারায় যে অভিযোগ এনেছিল পুলিশ। কিন্ত সেই মামলা থেকে সম্প্রতি অব্যহতি পেয়েছেন তিনি।

এখনও বিঁধে রয়েছে কাঁটা
যদিও ভারতীয় দণ্ডবিধির ৫০০ এবং ৫০৯ ধারা (যথাক্রমে মানহানি এবং কটূক্তি) নিয়ে এখনও মামলা ঝুলে রয়েছে আদালতে।পরবর্তী শুনানি রয়েছে ১৭ নভেম্বর। তখনই ঠিক হবে তার বিরুদ্ধে এই দুই ধারা যুক্ত হবে কিনা। অন্যদিকে তথ্যপ্রযুক্তি আইনের ওই ৬৬এ ধারা ২০১৫ সালে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অম্বিকেশ বাবুর বিরুদ্ধে মুখ্য অভিযোগ ছিল এই ধারাতেই। চার্জশিট দেওয়ার সময়ে অম্বিকেশবাবু এবং সুব্রত সেনগুপ্তকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল। কিন্তু এই আইনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছিল বহু যুগ আগেই।

২০১৫ সাল থেকেই স্বস্তি
অবশেষে ২০১৫ সালে তা বাতিলের পর থেকেই স্বস্তি পান অম্বিকেশবাবুরা। সহজ ভাবে বললে তারপরেো মেলেনি রেহাই। এদিকে ৬৬এ ধারায় আজও দেশের নানা প্রান্তে মামলা রুজু হয়ে চলেছে। যা নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এদি্কে এই মামলার অন্যতম অভিযুক্ত সুব্রত সেনগুপ্ত ইতিমধ্যে প্রয়াত। মূলত আলিপুর আদালতেই এখনও কার্টুন-কাণ্ডের মামলা চলছে। জরুরি ভিত্তিতে আলিপুর ফৌজদারি আদালতে গত ১৩ অগাস্ট মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বা সিজেএম-এর এজলাসে মামলার শুনানি হয়েছিল।

মামলার মোড় ঘুরতে পারে অন্যদিকে
এদিকে পরবর্তী ৫০০ এবং ৫০৯ ধারা যুক্ত হলে মামলার মোড় ঘুরতে পারে অন্যদিকে। শুনানিতে মানহানি প্রমাণ করতে হলে খোদ মুখ্যমন্ত্রী বা অন্য দুই নেতাকে আদালতে এসে বক্তব্য পেশ করতে হতে পারে বলে মনে করছেন অনেকেয। তবে সেই সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। ওই ধারা প্রযোজ্য না হলে মামলা থেকে পুরোপুরি নিষ্কৃতি পাবেন অম্বিকেশবাবু। তবে তা ঠিক হবে আগামী কয়েক মাসের মধ্যেই।

অম্বিকেশ কেসের ছায়া সিউরিতেও
এদিকে ইতিমধ্যেই আবার সোশ্যাল মিডিয়ায় এই জাতীয় একটি বিতর্কিত পোস্ট করে গ্রেফতার হয়েছেন সিউড়ির এক যুবক। ওই কেসেও অম্বিকেশ মামলার ছায়া দেখছেন অনেকে। বর্ণ মণ্ডল নামের ওই যুবক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা-দুর্গা এবং বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে অসুর বলে দেখানো হয়েছে। মজার ছলে এই পোস্ট করা হলেও তৃণমূলের পক্ষ থেকে সিউড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তারপরেই গ্রেফতার হন ওই যুবক।












Click it and Unblock the Notifications