Dev: ৫ ঘণ্টা পার এখনও ইডির দফতরেই দেব, শুধুই কি জেরা নাকি অন্য পরিকল্পনায় রয়েছে কেন্দ্রীয় এজেন্সি

এখনও ইডির অফিস থেকে বেরোননি অভিনেতা দেব। সকাল ১০টা ৪৫-এ তিনি পৌঁছেছিলেন ইডির দফতরে। তারপর থেকে সেখানেই রয়েছেন তিনি। বিকেল ৫টা পার হয়ে গিয়েছে। এখনও ইডির দফতর থেকে বেরোননি তিনি। সকাল থেকে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল এখনও ইডির দফতরেই রয়েছে দেব।

দিল্লিতে ইডির দফতরে ঢোকার আগে তিনি বলেছিলেন, আমি কোনও চুরি করিনি, তাই ভয় পাইনা। ইডি যতবার তলব করবে ততবার আসব। তবে যদি শ্যুটিংয়ে বড় কিছু কাজ থাকে তাহলেই এই না আসার কথা জানাব। অর্থাৎ ইডির সঙ্গে সহযোগিতার বার্তা দিয়েছেন অভিনেতা দেব।

Dev

গরুপাচারের টাকা তাঁর ছবিতে ব্যবহার করা হয়েছে বলে জানতে পেরেছিল ইডি। গরুপাচার মামলায় গ্রেফতার এনামূলের কাছ থেকে দেবের নাম জানতে পারেন তদন্তকারীরা। তারপরেই তলব করা হয় দেবকে। ২০২২ সালে অভিনেতা দেবকে তলব করা হয়েছিল। সেবার ৫ ঘণ্টা েজরা করা হয়েছিল অভিনেতাকে। তারপর আর তাঁকে তলব করেনি ইডি।

সামনেই লোকসভা ভোট তার আগে ফের দেবকে তলব করেছে ইডি। পুরোটাই পরিকল্পিত বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। দেব একাধিকবার দাবি করেছেন তিনি কারোর কাছে কোনও টাকা েনননি তাই তিনি ভয় পান না। গরু পাচার কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে শাসক দলের একাধিক নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ডেকে একাধিকবার জেরা করেছেন তদন্তকারীরা ।

দেবকে নিেয় কয়েকদিন আগেই রাজনীতিতে চাপানউতোর তৈরি হয়েছিল। দেব রাজনীতি ছেড়ে দিতে চান বলে মন্তব্য করেছিলেন। তারপরেই তড়িঘড়ি তাঁকে নিয়ে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত রাজনীতিতে থেকে গিয়েছেন তিনি। তারসঙ্গে দেবকে নিয়ে রাজনৈতিক জল্পনাও তৈরি হয়েছিল।

দেব কাটমানি নিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও টেপ ভাইরাল হয়েছিল। তারপরেই দেবকে নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। যদিও দেব প্রকাশ্যে দুর্নীতি িনয়ে কথা বলেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন দুর্নীতি করেও এক শ্রেণি নেতা অন্য দলে দিয়ে পার পেয়ে যাচ্ছেন। এই ধরনের রাজনীতি তিনি করতে চান না। ঘাটালের মানুেষক কথা ভেবে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী মোদীর কাছে অনুরোধ জানিয়েছিলেন তিনি।

এবারও হয়তো ঘাটাল থেকেই দেবকে প্রার্থী করা হবে। সেই ইঙ্গিত দিয়েছেন দেব নিজেই। কিন্তু দেবকে হারাতে বিজেপি কী করবে কাকে প্রার্থী করবে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে যে ঘাটালে এবার হিরণকে প্রার্থী করা হতে পারে। তবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বিেজপির অন্দরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+