অস্ত্র কারবারি মনতোষের বাড়িতে হানা, উদ্ধার প্রচুর অস্ত্র-কার্তুজ
বসিরহাটে অস্ত্রকারবারি মনতোষ দের বাড়িতে এসটিএফের হানা। শনিবার এই হানায় উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্র, কার্তুজ। রাজ্যের অন্য জায়গাতেও অস্ত্র সরবরাহের পরিকল্পনা ছিল বলে অনুমান পুলিশের।
বসিরহাটে অস্ত্রকারবারি মনোতোষ দের বাড়িতে এসটিএফের হানা। শনিবার এই হানায় উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্র, কার্তুজ। রাজ্যের অন্য জায়গাতেও অস্ত্র সরবরাহের পরিকল্পনা ছিল বলে অনুমান পুলিশের।

রাজ্যে বাংলাদেশি জঙ্গি গ্রেফতার হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। সন্দেহভাজনদের ওপর চলছে নজরদারি। ধৃতদের জেরা চলছে লালবাজারে। ধৃত অস্ত্র কারবারি মনতোষকে জেরা করে মেলে অস্ত্রভাণ্ডারের হদিশ। বসিরহাটে নিজের বাড়িতেই সে অস্ত্র ও কার্তুজ মজুত করেছিল বলে জানিয়েছে এসটিএফ। বাংলাদেশ নয়, রাজ্যের অন্য কোথাও এই অস্ত্র সরবরাহের বরাত মনতোষ পেয়েছিল। নভেম্বর মাসেই কোথাও পাঠানোর কথা ছিল বলে অনুমান পুলিশের। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আনসারুল্লা বাংলা গোষ্ঠীর কেউ পশ্চিমবঙ্গের জন্যই এই অস্ত্রের বরাত দিয়েছিল।

অস্ত্র ও কার্তুজ ছাড়াও বসিরহাটের রথুনাথপুরের বাড়ি থেকে মিলেছে বেশ কিছু নথি, ডায়েরি ও ম্যাপ। সেইগুলিও খতিয়ে দেখা হচ্ছে। আর কোনও জায়গায় অস্ত্র মজুত করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে মনতোষের অপর পত্নী আফরোজা বিবিকেও দফায় দফায় জেরা করে এসটিএফ। পুলিশের অনুমান, আফরোজা বিবি সবই জানতেন। তবে প্রথমের দিকে জিজ্ঞাসাবাদে অস্বীকার করেছিল আফরোজা। বয়ান নেওয়া হয়েছে এলাকার বাসিন্দাদেরও।
মনতোষ এবং আফরোজার দেওয়া তথ্য মিলিয়ে দেখছে এসটিএফ। সূত্রের খবর, একাধিক জায়গায় তল্লাশিরও পরিকল্পনা নেওয়া হচ্ছে পুলিশের তরফে।












Click it and Unblock the Notifications