বাদুড়িয়ায় গ্রেফতার প্রথম মহিলা লস্কর জঙ্গি, হানি ট্র্যাপ করে তথ্য পাচার করত আরবির কলেজ ছাত্রী

বাদুড়িয়ায় গ্রেফতার প্রথম মহিলা লস্কর জঙ্গি, হানি ট্র্যাপ করে তথ্য পাচার করত আরবির কলেজ ছাত্রী

রাজ্যে প্রথম গ্রেফতার মহিলা জঙ্গি। বাদুড়িয়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হল লস্কর-ই-তৈবার মহিলা জঙ্গি তানিয়া পারভিনকে। কলকাতায় একটি বিশ্ববিদ্যালয়ে আরবি নিয়ে এমএ পড়ছিলেন তিনি। হানি ট্র্যাপ করে সেনাবাহিনীর জওয়ানদের ফাঁসিয়ে তথ্য পাচার করত সে। এমনকী রাজ্যে জঙ্গি নিয়োগের দায়িত্বেও ছিল তানিয়া পারভিন।

বাদুড়িয়ায় গ্রেফতার মহিলা জঙ্গি

বাদুড়িয়ায় গ্রেফতার মহিলা জঙ্গি

রাজ্যে পুলিসের এসটিএফের জালে ধরা পড়ল প্রথম মহিলা জঙ্গি তানিয়া পরভিন। লস্কর-ই-তৈবার হয়ে কাজ করত সে। গোয়েন্দারা দীর্ঘদিন ধরে তাকে নিয়ে খোঁজ খবর করার পরেই বাদুড়িয়ায় অভিযান চালায়। গ্রেফতার করা হয় তানিয়া পারভিন নামে আরবির এম এ ছাত্রীকে। কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে।

হানি ট্র্যাপে সেনা তথ্য পাচার

হানি ট্র্যাপে সেনা তথ্য পাচার

হানি ট্র্যাপ করে সেনাবাহিনীর কাছ থেকে তথ্য় পাচার করত তানিয়া। পশ্চিম ভারতের এক সেনা জওয়ানের সঙ্গে ইতিমধ্যেই ফোনে চ্যাট করে ঘনিষ্ঠতা তৈরি করেছিল সে। সেখান থেকে সেনাবাহিনীর বেশ কিছু তথ্য সংগ্রহ করে সেগুলি পাচার করেছিল তানিয়া এমনই জানতে পেরেছে গোয়েন্দারা।

জঙ্গি নিয়োগের দায়িত্ব

জঙ্গি নিয়োগের দায়িত্ব

কলকাতায় জঙ্গি নিয়োগের দািয়ত্বে ছিল তানিয়া। এমনই তথ্য হাতে এসেছে এসেছে গোয়েন্দাদের। কলেজ ছাত্রী হওয়ায় সহজে গোয়েন্দাদের স্ক্যানারে না আসে সেকারণেই তানিয়াকে জঙ্গি নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে মনে করছে গোয়েন্দারা।

হেফাজতে চায় এনআইএ

হেফাজতে চায় এনআইএ

বাদুড়িয়ায় ধৃত মহিলা লস্কর জঙ্গিকে হেফাজতে চেয়ে আবদন করেছে এনআইএ। তাকে জেরা করে সেনাবাহিনীর জওয়ানদের হানিট্র্যাপ করার ছক সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন তাঁরা। তানিয়াকে ১০ দিনের এনআইএ হেফাজতে চাওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+