Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Khalistani Controversy: ধর্মীয় বিভেদ, আইনি পদক্ষেপ নেওয়া হবে, খালিস্তানি বিতর্কে মন্তব্য দক্ষিণবঙ্গের এডিজির

Khalistani Controversy: ধর্ম পরিচয় নিয়ে এমন মন্তব্য, ধর্মীয় বিভেদ ছড়ানোর চেষ্টা! এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন সুপ্রতিম সরকার। রাজ্যের এক শিখ আইপিএস অফিসারকে 'খালিস্তানি' বলে আক্রমণ করে বিজেপি নেতৃত্ব। আর এহেন মন্তব্য ঘিরে একেবারে উত্তাল হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি।

এই বিষয়ে বঙ্গ বিজেপির তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার এই ইস্যুতে মুখ খুলল রাজ্য পুলিশও (West Bengal)।

khalistani controversy

মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন দক্ষিণবঙ্গে নতুন এডিজি সুপ্রতিম সরকার। তিনি বলেন, ধামাখালিতে ১৪৪ ধারা বলবত করার জন্য বাহিনী মোতায়েন করা হয়েছিল। আর সেই বাহিনীর দায়িত্বে ছিলেন জসপ্রিত সিং। বিরোধী নেতৃত্ব একেবারে আঙুল উচিয়ে ওই পুলিশ আধিকারিককে খালিস্তানি বলছেন। যা শুনে আমরা স্তম্ভিত এবং এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি বলেও মন্তব্য সুপ্রতিম সরকারের। শুধু তাই নয়, ধর্মীয় ভাবাবেগে কখনই এভাবে আঘাত করা যায় ন। ধর্মীয় বিভেদ ছড়ানোর চেষ্টা। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও মন্তব্য করেন সুপ্রতিম সরকার। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

যদিও এই বিষয়ে কার্যত ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই ধরনের কেউ কোনও মন্তব্য করা হয়নি। তিনি কিংবা তাঁর সঙ্গীদের কেউ কোনও মন্তব্য করেননি বলেও দাবি বিরোধী দলনেতার। এই বিষয়ে কথ বলতে গিয়ে স্বাধীনতা সংগ্রামে শিখদের কথা তুলে ধরেন তিনি। যদিও ভুল হয়েছে বুঝেই পরিস্থিতি এই সব বলে সামলানোর চেষ্টা নন্দীগ্রামের বিধায়ক চালাচ্ছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখছেন, বিজেপির বিচ্ছিন্নতাবাদী রাজনীতি নির্লজ্জভাবে সাংবিধানিক সীমারেখা পর্যন্ত অতিক্রম করে গেছে। কোনও মানুষ পাগড়ী পড়লেই সে খালিস্তানি বিজেপির মতে। এভাবে আমার শিখ ভাই বোনেদের অপমান করার চেষ্টার তীব্র নিন্দা করি বলেও মন্তব্য করেছেন প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, দেশের জন্য তাদের ত্যাগ এবং তিতিক্ষার কথা মনে রাখা উচিত। তবে বাংলার সংহতিকে কেউ বা কারা নষ্ট করার চেষ্টা করলে কড়া হাতে দমন করা হবে বলেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বলে রাখা প্রয়োজন, মুখ্যমন্ত্রীর শেয়ার করা ভিডিওতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে শিখ আইপিএস অফিসারকে 'খালিস্তানি' বলে আক্রমণ করতে দেখা যাচ্ছে। আর সেই মন্তব্য ঘিরেই এত বিতর্ক। যদিও ভিডিও'টির সত্যতা যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+