নিমতায় সৎ মায়ের ষড়যন্ত্রে পরিচিত যুবকের হাতে ধর্ষিত গৃহবধূ, এলাকায় চাঞ্চল্য
সৎ মায়ের ষড়যন্ত্রে নিজের সম্মান খোয়ালেন এক গৃহবধূ। নিজের বাপের বাড়িতে বেড়াতে এসে পরিচিত যুবকের হাতে ধর্ষিত হতে হল তাঁকে।
সৎ মায়ের ষড়যন্ত্রে নিজের সম্মান খোয়ালেন এক গৃহবধূ। নিজের বাপের বাড়িতে বেড়াতে এসে পরিচিত যুবকের হাতে ধর্ষিত হতে হল তাঁকে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিমতা থানা এলাকায়।

পুলিশ জানিয়েছে, বিশরপাড়ায় গৃহবধূ ধর্ষণে সৎ মায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে যে যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, সেই অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। সে পলাতক বলে পুলিশ জানিয়েছে।
জানা গিয়েছে, শনিবার বাপের বাড়িতে থাকতে আসেন নিগৃহীতা মহিলা। সেদিন রাতেই তাঁকে ধর্ষণ করা হয়। সৎ মা শোভা দাসের পরিকল্পনায় এই কাজ করে এক যুবক।
নির্যাতিতা মহিলা স্বামীকে সব জানালে তিনি গিয়ে নিমতা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্তে নেমে সৎ মাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত যুবক পলাতক।












Click it and Unblock the Notifications