মেয়েকে বারবার ধর্ষণ, গ্রেফতার সৎ বাবা

স্থানীয় সূত্র মোতাবেক, ২৬ বছর বয়সে মেদিনীপুরে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল ওই তরুণীর। কয়েক মাস পরই স্বামী-শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে তিনি বাপের বাড়ি চলে আসেন। গত পাঁচ বছর ধরে বাপের বাড়িতে থাকছিলেন। মা ছাড়াও সেখানে রয়েছে সৎ বাবা। মাস তিনেক আগে দুপুরবেলা মা যখন বাড়ি ছিল না, তখন প্রথমবার সৎ বাবা তাঁকে ধর্ষণ করে। সেই শুরু। গত তিন মাসে যখনই সুযোগ পেয়েছে, মেয়েকে ছিঁড়ে খেয়েছে সৎ বাবা। গত বুধবার ফের মেয়েকে ধর্ষণ করতে যায়। তিতিবিরক্ত মেয়ে বাধা দিতে গেলে কুড়ুল দিয়ে কোপ মারে। ওই তরুণীর শিশুপুত্রকেও রেয়াত করেনি। তাকেও কোপায় কুড়ুল দিয়ে। চেঁচামেচিতে পাড়ার লোক জড়ো হয়ে যায়। মেয়েটির মা তখন বাড়িতে ছিল না। পরে তিনি সব শুনে মেয়েকে নিয়ে যান থানায়। অভিযোগ দায়ের হয়। পুলিশ গ্রেফতার করেছে অজিত অঙ্কুরকে। মেয়েটির মা জানান, স্বামীর যেন কঠোরতম সাজা হয়।
বীরভূমের এসপি অলোক রাজোরিয়া জানান, অভিযুক্ত ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যত শীঘ্র সম্ভব চার্জশিট পেশ করবে পুলিশ।












Click it and Unblock the Notifications