মামলায় স্বস্তিতে শুভেন্দু, কাঁথি সমবায় ব্যাঙ্কের স্পেশাল অডিটে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
কাঁথি সমবায় ব্যাঙ্কে অনেক ভূতুড়ে অ্যাকাউন্ট রয়েছে! ওই সমস্ত অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে। এমনটাই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন অডিট হবে না? তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা বন
কাঁথি সমবায় ব্যাঙ্কে অনেক ভূতুড়ে অ্যাকাউন্ট রয়েছে! ওই সমস্ত অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে। এমনটাই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন অডিট হবে না? তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কার্যত কাঁথি সমবায় ব্যাঙ্কে প্রভাব ছিল অধিকারী পরিবারদের। এমনকি খোদ শুভেন্দু অধিকারী এই ব্যাঙ্কের চেয়ারম্যান পদে শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে তাঁকে ওই পদ থেকে সরাতে একজোট হয়েছে শাসকদল তৃণমূল। শেয়ার হোল্ডাররা ইতিমধ্যে অনাস্থা এনেছে।
অন্যদিকে কাঁথি সমবায় ব্যাঙ্ক মামলায় কিছুটা হলেও স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী।
জানা গিয়েছে, বিশেষ অডিটের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। দীর্ঘ শুনানি শেষে আদালত কাঁথি সমবায় ব্যাঙ্কে বিশেষ অডিট করার পর স্থগিতাদেশ জারি করে।
উল্লেখ্য দলবদলের আগে কাঁথি সমবায় ব্যাঙ্কের মাধ্যমে একাধিক টানা নয়ছয় করা হয়েছে। দুর্নীতির অভিযোগও তোলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যাঙ্কের স্পেশাল অডিটের নির্দেশ দেওয়া হয়। রাজ্যের তরফে এই নির্দেশ দেওয়া হয়। এরপরেই আদালত পর্যন্ত মামলা গড়ায়। এই মামলাতে স্বস্তি শুভেন্দুর।
এদিন মামলার শুনানিতে বিচারপতি শম্পা সরকার পর্যবেক্ষণে জানিয়েছেন, অডিট রিপোর্ট পাঠানো হচ্ছে রিজার্ব্জ ব্যাঙ্কে। প্রত্যেকদিন এই রিপোর্ট পাঠানো হচ্ছে। ফলে কীসের জন্য স্পেশাল অডিটের প্রয়োজন? প্রশ্ন হাইকোর্টের। এর পরেই আদালত রাজ্যের এই নির্দেশের পর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। ফলে এখণই স্পেশাল অডিট হচ্ছে না।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে যাওয়া প্রসঙ্গে এক সাংবাদিক বৈঠকে মমতা বলেছিলেন, অন্যায় না করলে ভয় কীসের? কেন আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। অডিটের নির্দেশের পরেই হাইকোর্টে মামলা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধানের।
নাম না করে কার্যত অধিকারী পরিবারকে নিশানা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তা কার্যত স্পষ্ট ছিল।
শুধু কাঁথি নয়, মেদিনীপুরের একাধিক সমবায় ব্যাঙ্কের দায়িত্বে অধিকারী পরিবারের কেউ না কেউ আছেন। সবগুলিতেই অডিট হবে বলে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications