টানা তিনদিন করোনা সংক্রমণমুক্ত কালিম্পং, বাংলার ২০ জেলায় সক্রিয় ১০০-র নীচে
বাংলার একমাত্র জেলা কালিম্পং সংক্রমণমুক্ত টানা তিনদিন। স্বস্তির খবর আরও রয়েছে করোনা পরিসংখ্যানে। বাংলার ২০ জেলায় সক্রিয় নেমে গিয়েছে ১০০-র নীচে।
বাংলার একমাত্র জেলা কালিম্পং সংক্রমণমুক্ত টানা তিনদিন। স্বস্তির খবর আরও রয়েছে করোনা পরিসংখ্যানে। বাংলার ২০ জেলায় সক্রিয় নেমে গিয়েছে ১০০-র নীচে। বাকি তিন জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় সক্রিয়ের সংখ্যা ১০০-র ঠিক উপরেই। কলকাতা ও উত্তর ২৪ পরগনার সক্রিয় শুধু ২৫০-র উপরে।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা ৩০০-র ঠিক নীচেই। কলকাতায় এদিন সক্রিয়ের সংখ্যা ৮ জন কমে ২৯৮ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন হয়েছে ২৬৪। কমেছে ৫ জন। হাওড়ার করোনা সক্রিয় ৮৮ হয়েছে। হুগলির করোনা সক্রিয় ৭০ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ১২১ হয়েছে। আর নদিয়ার করোনা সক্রিয়ের সংখ্যা ৮৭ জন।
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৮ জন। উত্তর ২৪ পরগনায় ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই দুই জেলার সংক্রমণ এদিন বাংলার ২৩ জেলার মধ্যে শীর্ষে। এদিনের দৈনিক সংক্রমণ ২০ জেলায় ১০-এর নীচে। কালিম্পংয়ে তিনদিন যাবৎ কোনও সংক্রমণ হয়নি। দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া ও মুর্শিদাবাদ- এই তিন জেলায় সংক্রমিত মাত্র ১ জন।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৪৭১৭২। এদিন কলকাতায় ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৬৫৪ জনের। কোনও মৃত্যু হয়নি কলকাতায়। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৪১২২০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৯৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৬ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪০৩০৯৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮ জন। মৃত্যু হয়েছে মোট ৫৩৩৮ জনের। এদিন মৃত্যু হয়নি ১ জনেরও। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৯৭৪৯৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৩ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে রয়েছে হাওড়াকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৭৩৩৮ জন। হাওড়ায় আক্রান্ত ১২৫০৬৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২ জন। হুগলিতে ৩ জন বেড়ে আক্রান্ত ১০৭৯৬৮ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৩ জন, কোচবিহারে ৩ জন, দার্জিলিংয়ে ২ জন, কালিম্পংয়ে ০ জন, জলপাইগুড়িতে ৩ জন, উত্তর দিনাজপুরে ২ জন, দক্ষিণ দিনাজপুরে ১ জন, মালদহে ২ জন, মুর্শিদাবাদে ১ জন, নদিয়ায় ২ জন, বীরভূমে ৬ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ৩ জন, ঝাড়গ্রামে ২ জন, পশ্চিম মেদিনীপুরে ৩ জন, পূর্ব মেদিনীপুরে ৫ জন, পূর্ব বর্ধমানে ৬ জন, পশ্চিম বর্ধমানে ৫ জন আক্রান্ত হয়েছেন এদিন।
কোন জেলায় কত সক্রিয়
আলিপুরদুয়ারে ৫৫ জন, কোচবিহারে ৩২ জন, দার্জিলিংয়ে ৬৯ জন, কালিম্পংয়ে ১২ জন, জলপাইগুড়িতে ৬০ জন, উত্তর দিনাজপুরে ২৮ জন, দক্ষিণ দিনাজপুরে ৩৬ জন, মালদহে ৫১ জন, মুর্শিদাবাদে ৩৩ জন, নদিয়ায় ৮৭ জন, বীরভূমে ৬৮ জন, পুরুলিয়ায় ২৭ জন, বাঁকুড়ায় ৬৬ জন, ঝাড়গ্রামে ১৬ জন, পশ্চিম মেদিনীপুরে ৫৭ জন, পূর্ব মেদিনীপুরে ৩৯ জন, পূর্ব বর্ধমানে ৭২ জন, পশ্চিম বর্ধমানে ৫৪ জন সক্রিয় রয়েছে শহরতলির বাইরের ১৮ জেলায়।












Click it and Unblock the Notifications