শুধু কলকাতায় করোনায় মৃত্যু ২ জনের, বাকি ২২ জেলায় স্বস্তির ছবি সংক্রমণের গ্রাফে

শুধু কলকাতায় করোনায় মৃত্যু ২ জনের, বাকি ২২ জেলায় স্বস্তির ছবি সংক্রমণের গ্রাফে

বাংলায় ২২ জেলায় করোনার গ্রাফে স্বস্তির ছবি প্রকাশ পেয়েছে মঙ্গলবারও। শুধু কলকাতায় সংক্রমণ খানিক বেড়েছে। আর মৃত্যু হয়েছে দু-জনের। বাকি ২২ জেলা করোনায় মৃত্যুহীন থেকেছে। মঙ্গলবারের করোনা বুলেটিন অনুযায়ী, প্রায় সমস্ত জেলাতেই নিয়ন্ত্রণে মারণ ভাইরাস। তৃতীয় ঢেউ চলে যাওয়ার পর করোনামুক্তের ছবি স্পষ্ট হয়েছে। একসঙ্গে ২৩টি জেলাতেই নিয়ন্ত্রণে করোনা।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন ৩২। সক্রিয়ের সংখ্যা ৩০০-র ঠিক উপরেই। কলকাতায় এদিন সক্রিয়ের সংখ্যা ২ জন বেড়ে হয়েছে ৩১২। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন হয়েছে ২৬৬। কমেছে ১১ জন। হাওড়ার করোনা সক্রিয় ৯৫ হয়েছে। হুগলির করোনা সক্রিয় ৭৮ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ১২৩ হয়েছে। আর নদিয়ার করোনা সক্রিয়ের সংখ্যা ১০২ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪৬। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩২ জন। উত্তর ২৪ পরগনায় ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন বাংলার ২৩ জেলার মধ্যে শীর্ষে। এদিনের দৈনিক সংক্রমণ ১৯ জেলায় ১০-এর নীচে। সবথেকে কম সংক্রমণ মাত্র ১ জন কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায়।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৪৭০৭৯। এদিন কলকাতায় ৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৬৫৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৪১১১৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩১২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪০৩০০২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪ জন। মৃত্যু হয়েছে মোট ৫৩৩৮ জনের। এদিন মৃত্যু হয়নি ১ জনেরও। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৯৭৩৯৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৫ জন।

 দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে রয়েছে হাওড়াকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৭২৯৮ জন। হাওড়ায় আক্রান্ত ১২৫০৩৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১ জন। হুগলিতে ৪ জন বেড়ে আক্রান্ত ১০৭৯৫০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৬ জন, কোচবিহারে ৩ জন, দার্জিলিংয়ে ৬ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ৬ জন, উত্তর দিনাজপুরে ২ জন, দক্ষিণ দিনাজপুরে ১ জন, মালদহে ৩ জন, মুর্শিদাবাদে ২ জন, নদিয়ায় ৯ জন, বীরভূমে ৬ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ৭ জন, ঝাড়গ্রামে ১ জন, পশ্চিম মেদিনীপুরে ৩ জন, পূর্ব মেদিনীপুরে ৬ জন, পূর্ব বর্ধমানে ৪ জন, পশ্চিম বর্ধমানে ৫ জন আক্রান্ত হয়েছেন এদিন।

কোন জেলায় কত সক্রিয়

কোন জেলায় কত সক্রিয়

আলিপুরদুয়ারে ৬১ জন, কোচবিহারে ৩৯ জন, দার্জিলিংয়ে ৮১ জন, কালিম্পংয়ে ১৫ জন, জলপাইগুড়িতে ৬৯ জন, উত্তর দিনাজপুরে ২৭ জন, দক্ষিণ দিনাজপুরে ৪৬ জন, মালদহে ৫৪ জন, মুর্শিদাবাদে ৩৮ জন, নদিয়ায় ১০২ জন, বীরভূমে ৭৬ জন, পুরুলিয়ায় ২৩ জন, বাঁকুড়ায় ৬৪ জন, ঝাড়গ্রামে ১৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৫৫ জন, পূর্ব মেদিনীপুরে ৪১ জন, পূর্ব বর্ধমানে ৭৩ জন, পশ্চিম বর্ধমানে ৫৬ জন সক্রিয় রয়েছে শহরতলির বাইরের ১৮ জেলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+