কলকাতাকে দৈনিক সংক্রমণে টপকে গেল উত্তর ২৪ পরগনা, ৫০-র নীচে আক্রান্ত ১৪ জেলায়

কলকাতাকে দৈনিক সংক্রমণে টপকে গেল উত্তর ২৪ পরগনা জেলা। বাংলার ১৪ জেলায় ৫০-র নীচে আক্রান্ত হয়েছেন। কলকাতা-উত্তর ২৪ পরগনা বাদে ২১ জেলায় করোনা আক্রান্ত ১০০-র নীচে।

কলকাতাকে দৈনিক সংক্রমণে টপকে গেল উত্তর ২৪ পরগনা জেলা। বাংলার ১৪ জেলায় ৫০-র নীচে আক্রান্ত হয়েছেন। কলকাতা-উত্তর ২৪ পরগনা বাদে ২১ জেলায় করোনা আক্রান্ত ১০০-র নীচে। করোনা সংক্রমণ নিম্নমুখী কিন্তু দৈনিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে কলকাতা। তারপরেই রয়েছে দার্জিলিং। ২৩ জেলার মধ্যে উত্তর ২৪ পরগনায় এদিনও সর্বোচ্চ সংক্রমণ হয়েছে।

কলকাতাকে দৈনিক সংক্রমণে টপকে গেল উত্তর ২৪ পরগনা

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন ১৫০-এর সামান্য উপরে। সক্রিয়ের সংখ্যা সাড়ে তিন হাজারের নীচে। ২৪৪ জন কমে কলকাতার সক্রিয়ের সংখ্যা ৩৩০৩ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ১২১ জন কমে হয়েছে ২৯৩৩। হাওড়ার করোনা সক্রিয় ৭৯৪। হুগলির করোনা সক্রিয় ৮৮১ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ১২১৬ হয়েছে। এছাড়া দার্জিলিংয়ে হাজারের উপরে সক্রিয়। নদিয়া ও বীরভূমে সক্রিয় ৯০০-র ঠিক উপরেই।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩৪৫। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৫৯ জন। উত্তর ২৪ পরগনায় ২২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ গতদিনের তুলনায় এদিন ১৫০-এর থেকে একটু বেশি। তবে উত্তর ২৪ পরগনার সংক্রমণ কলকাতাকে ছাপিয়ে ২০০-র উপরে এদিনও। বাকি জেলাতেও করোনা সংক্রমণ নেমে গিয়েছে ১০০-র নীচে। ১৪ জেলায় সংক্রমণ ৫০-এর নীচে। সবথেকে কম সংক্রমণ ঝাড়গ্রাম জেলায় মাত্র ১৪ জন।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৪৫৫৭৫। এদিন কলকাতায় ১৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৫৬০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৩৬৭১২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩৩০৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৯৫ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪০১৪৫৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২২৩ জন। মৃত্যু হয়েছে মোট ৫২৬২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৯৩২৫৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৯৩৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৪০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে রয়েছে হাওড়াকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৬৬৮৮ জন। হাওড়ায় আক্রান্ত ১২৪৬৫১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৫ জন। হুগলিতে ৪২ জন বেড়ে আক্রান্ত ১০৭৫২৬ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৬০ জন, কোচবিহারে ৪৫ জন, দার্জিলিংয়ে ৯১ জন, কালিম্পংয়ে ২২ জন, জলপাইগুড়িতে ৯৮ জন, উত্তর দিনাজপুরে ২২ জন, দক্ষিণ দিনাজপুরে ৪০ জন, মালদহে ৩১ জন, মুর্শিদাবাদে ২৩ জন, নদিয়ায় ৭০ জন, বীরভূমে ৫৯ জন, পুরুলিয়ায় ৪৩ জন, বাঁকুড়ায় ৪৪ জন, ঝাড়গ্রামে ১৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৫৪ জন, পূর্ব মেদিনীপুরে ২৩ জন, পূর্ব বর্ধমানে ৪০ জন, পশ্চিম বর্ধমানে ৪৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।

কোন জেলায় কত সক্রিয়
আলিপুরদুয়ারে ৪৪৮ জন, কোচবিহারে ৫৭২ জন, দার্জিলিংয়ে ১০১১ জন, কালিম্পংয়ে ১৯১ জন, জলপাইগুড়িতে ৭৫৬ জন, উত্তর দিনাজপুরে ৩২১ জন, দক্ষিণ দিনাজপুরে ৪১০ জন, মালদহে ৭১৩ জন, মুর্শিদাবাদে ৪৬৫ জন, নদিয়ায় ৯৩১ জন, বীরভূমে ৯২১ জন, পুরুলিয়ায় ২৮৭ জন, বাঁকুড়ায় ৫৮৫ জন, ঝাড়গ্রামে ২১৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৫৮৬ জন, পূর্ব মেদিনীপুরে ৩৫৩ জন, পূর্ব বর্ধমানে ৭০১ জন, পশ্চিম বর্ধমানে ৬৮৪ জন সক্রিয় রয়েছে শহরতলির বাইরের ১৮ জেলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+