১৯ জেলায় করোনা সক্রিয়ের সংখ্যা নামল ১০০-র নীচে, ১৬ জেলায় ১০-এর নীচে সংক্রমণ

বাংলার ১৯ জেলায় করোনা সক্রিয়ের সংখ্যা নামল ১০০-র নীচে। ১৬ জেলায় ১০-এর নীচে নেমে গিয়েছে সংক্রমণ। বাংলার কলকাতা, দুই ২৪ পরগনা ও নদিয়া জেলায় সক্রিয়ের সংখ্যা ১০০-র ঊর্ধ্বে।

বাংলার ১৯ জেলায় করোনা সক্রিয়ের সংখ্যা নামল ১০০-র নীচে। ১৬ জেলায় ১০-এর নীচে নেমে গিয়েছে সংক্রমণ। বাংলার কলকাতা, দুই ২৪ পরগনা ও নদিয়া জেলায় সক্রিয়ের সংখ্যা ১০০-র ঊর্ধ্বে। আর সংক্রমণ সমস্ত জেলাতেই ৫০-এর নীচে নেমে গিয়েছে। তার মধ্যে ১৬ জেলায় ১০-এর নীচে দৈনিক সংক্রমণ।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন ৪৭। সক্রিয়ের সংখ্যা ৩০০-র ঠিক উপরেই। কলকাতার সক্রিয়ের সংখ্যা ৩৩০ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন হয়েছে ২৮৬। হাওড়ার করোনা সক্রিয় ৮৫। হুগলির করোনা সক্রিয় ৮২ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ১৪০ হয়েছে। আর নদিয়ার করোনা সক্রিয়ের সংখ্যা ১০৯ জন। বাকি সব জেলায় ১০০-র নীচে সক্রিয়ের সংখ্যা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৩৬। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৪৭ জন। উত্তর ২৪ পরগনায় ৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন বাংলার ২৩ জেলার মধ্যে শীর্ষে। এদিনের দৈনিক সংক্রমণ ১৬ জেলায় ১০-এর নীচে। সবথেকে কম সংক্রমণ মাত্র ১ জন ঝাড়গ্রাম ও কালিম্পং জেলায়।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৪৬৯৯৪। এদিন কলকাতায় ৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৬৫১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৪১০১৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩৩০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪০২৯৩৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৩ জন। মৃত্যু হয়েছে মোট ৫৩৩৮ জনের। এদিন মৃত্যু হয়েচে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৯৭৩১০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৮৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে রয়েছে হাওড়াকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ২৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৭২৭৩ জন। হাওড়ায় আক্রান্ত ১২৪৯৯৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১ জন। হুগলিতে ৮ জন বেড়ে আক্রান্ত ১০৭৯২৯ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৬ জন, কোচবিহারে ৫ জন, দার্জিলিংয়ে ৭ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ৭ জন, উত্তর দিনাজপুরে ২ জন, দক্ষিণ দিনাজপুরে ৩ জন, মালদহে ২ জন, মুর্শিদাবাদে ৫ জন, নদিয়ায় ১৩ জন, বীরভূমে ৯ জন, পুরুলিয়ায় ২ জন, বাঁকুড়ায় ৯ জন, ঝাড়গ্রামে ১ জন, পশ্চিম মেদিনীপুরে ১১ জন, পূর্ব মেদিনীপুরে ৩ জন, পূর্ব বর্ধমানে ১৭ জন, পশ্চিম বর্ধমানে ৮ জন আক্রান্ত হয়েছেন এদিন।

কোন জেলায় কত সক্রিয়

কোন জেলায় কত সক্রিয়

আলিপুরদুয়ারে ৬৪ জন, কোচবিহারে ৪৪ জন, দার্জিলিংয়ে ৮৮ জন, কালিম্পংয়ে ১৭ জন, জলপাইগুড়িতে ৭৭ জন, উত্তর দিনাজপুরে ৩৩ জন, দক্ষিণ দিনাজপুরে ৫১ জন, মালদহে ৬১ জন, মুর্শিদাবাদে ৪৫ জন, নদিয়ায় ১০৯ জন, বীরভূমে ৮৯ জন, পুরুলিয়ায় ২৪ জন, বাঁকুড়ায় ৬৮ জন, ঝাড়গ্রামে ১৭ জন, পশ্চিম মেদিনীপুরে ৬৫ জন, পূর্ব মেদিনীপুরে ৪২ জন, পূর্ব বর্ধমানে ৭৬ জন, পশ্চিম বর্ধমানে ৫৯ জন সক্রিয় রয়েছে শহরতলির বাইরের ১৮ জেলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+