২১ জেলায় করোনা ২০-এর নীচে! কলকাতা-উত্তর ২৪ পরগনার সক্রিয় নামল হাজারে

২১ জেলায় করোনা ২০-এর নীচে! কলকাতা-উত্তর ২৪ পরগনার সক্রিয় নামল হাজারে

বাংলায় ২১ জেলায় করোনার দৈনিক সংক্রমণ নামল ২০-এর নীচে! শুধুমাত্র কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ ৪০-এর আশেপাশে। এই দুই জেলায় সক্রিয় নেমে এসেছে হাজারে। বাকি সব জেলাতেই ৪০০-র নিচে সক্রিয়ের সংখ্যা। তিন জেলায় সক্রিয় আবার নেমে গিয়েছে ১০০-রও নীচে। ১০০ থেকে ৪০০-র মধ্যে ১৮ জেলায় সক্রিয়।

 কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন ৩৮। সক্রিয়ের সংখ্যা ১০০০-র ঠিক উপরেই। ১৭৬ জন কমে কলকাতার সক্রিয়ের সংখ্যা ১০২৮ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ১৬৫ জন কমে হয়েছে ১০০৭। হাওড়ার করোনা সক্রিয় ২৫২। হুগলির করোনা সক্রিয় ২৯৭ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৩৯৬ হয়েছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৮১। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৮ জন। উত্তর ২৪ পরগনায় ৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনার সংক্রমণ এদিন বাংলার ২৩ জেলার মধ্যে শীর্ষে। এদিনের দৈনিক সংক্রমণ ২১ জেলায় ২০-এর নীচে। সবথেকে কম সংক্রমণ পুরুলিয়ায় মাত্র ১ জন।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৪৬৬৮৭। এদিন কলকাতায় ৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৬৩৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৪০০২৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১০২৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২১১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪০২৬৭৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬ জন। মৃত্যু হয়েছে মোট ৫৩২৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৯৬৩৪০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১০০৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২০৬ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে রয়েছে হাওড়াকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ২০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৭১৩৯ জন। হাওড়ায় আক্রান্ত ১২৪৯১৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০ জন। হুগলিতে ১৫ জন বেড়ে আক্রান্ত ১০৭৮৬৩ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১৪ জন, কোচবিহারে ৯ জন, দার্জিলিংয়ে ৮ জন, কালিম্পংয়ে ২ জন, জলপাইগুড়িতে ১৪ জন, উত্তর দিনাজপুরে ৪ জন, দক্ষিণ দিনাজপুরে ৪ জন, মালদহে ১৩ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ১৭ জন, বীরভূমে ১৫ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ৮ জন, ঝাড়গ্রামে ৫ জন, পশ্চিম মেদিনীপুরে ৯ জন, পূর্ব মেদিনীপুরে ৩ জন, পূর্ব বর্ধমানে ১০ জন, পশ্চিম বর্ধমানে ১৩ জন আক্রান্ত হয়েছেন এদিন।

কোন জেলায় কত সক্রিয়

কোন জেলায় কত সক্রিয়

আলিপুরদুয়ারে ২১৯ জন, কোচবিহারে ১৯৫ জন, দার্জিলিংয়ে ৩৩৪ জন, কালিম্পংয়ে ৬৯ জন, জলপাইগুড়িতে ৩১৬ জন, উত্তর দিনাজপুরে ১১১ জন, দক্ষিণ দিনাজপুরে ১৬৫ জন, মালদহে ২৪২ জন, মুর্শিদাবাদে ১৪৯ জন, নদিয়ায় ৩৭৭ জন, বীরভূমে ৩০৩ জন, পুরুলিয়ায় ৯০ জন, বাঁকুড়ায় ২৩১ জন, ঝাড়গ্রামে ৭৪ জন, পশ্চিম মেদিনীপুরে ২২৩ জন, পূর্ব মেদিনীপুরে ১২০ জন, পূর্ব বর্ধমানে ২২৪ জন, পশ্চিম বর্ধমানে ২২৬ জন সক্রিয় রয়েছে শহরতলির বাইরের ১৮ জেলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+