কলকাতা-উত্তর ২৪ পরগনাতেও করোনা কমছে, বাকি ২১ জেলাই ২৫-এর নীচে! একনজরে পরিসংখ্যান
কলকাতা-উত্তর ২৪ পরগনাতেও করোনা কমছে, বাকি ২১ জেলাই ২৫-এর নীচে! একনজরে পরিসংখ্যান
কলকাতা-উত্তর ২৪ পরগনাতেও কমছে করোনার সংক্রমণ। কলকাতায় করোনার সংক্রমণ ৭৫-এর নিচে আর উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ৫০-এর নিচে নেমে গিয়েছে। বাকি ২১ জেলাতেও দৈনিক সংক্রমণ স্বস্তি দিয়েছে। একইসঙ্গে কমছে সক্রিয়ও। ১০০ থেকে ৫০০-র মধ্যে ১৮ জেলায় সক্রিয়। শুধু ৩ জেলায় সক্রিয় ৫০০-র ঊর্ধ্বে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা ১৫০০-র ঊর্ধ্বে।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন ৭১। সক্রিয়ের সংখ্যা ১৭০০-র ঠিক নীচেই। ১৪২ জন কমে কলকাতার সক্রিয়ের সংখ্যা ১৬৯৮ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ১৫৬ জন কমে হয়েছে ১৫৮৭। হাওড়ার করোনা সক্রিয় ৪১৩। হুগলির করোনা সক্রিয় ৪৬৮ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৬৪২ হয়েছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৪৮। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭১ জন। উত্তর ২৪ পরগনায় ৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন বাংলার ২৩ জেলার মধ্যে শীর্ষে। এদিনের দৈনিক সংক্রমণ ২১ জেলায় ২৫-এর নীচে। সবথেকে কম সংক্রমণ কালিম্পংয়ে মাত্র ১ জন।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৪৬৪৯০। এদিন কলকাতায় ৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৬২৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৩৯১৬৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৬৯৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২০৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪০২৪১৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬ জন। মৃত্যু হয়েছে মোট ৫৩১২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৯৫৫১৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৫৮৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৯৮ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে রয়েছে হাওড়াকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ২৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৭০৫৬ জন। হাওড়ায় আক্রান্ত ১২৪৮৬৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৫ জন। হুগলিতে ১২ জন বেড়ে আক্রান্ত ১০৭৭৯৩ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১১ জন, কোচবিহারে ১১ জন, দার্জিলিংয়ে ১৯ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ১১ জন, উত্তর দিনাজপুরে ৫ জন, দক্ষিণ দিনাজপুরে ১২ জন, মালদহে ১৩ জন, মুর্শিদাবাদে ৯ জন, নদিয়ায় ৬ জন, বীরভূমে ১৩ জন, পুরুলিয়ায় ৭ জন, বাঁকুড়ায় ১৬ জন, ঝাড়গ্রামে ২ জন, পশ্চিম মেদিনীপুরে ১১ জন, পূর্ব মেদিনীপুরে ৫ জন, পূর্ব বর্ধমানে ৯ জন, পশ্চিম বর্ধমানে ২০ জন আক্রান্ত হয়েছেন এদিন।

কোন জেলায় কত সক্রিয়
আলিপুরদুয়ারে ৩৩২ জন, কোচবিহারে ৩২১ জন, দার্জিলিংয়ে ৫৫০ জন, কালিম্পংয়ে ১১৩ জন, জলপাইগুড়িতে ৪৯১ জন, উত্তর দিনাজপুরে ১৮৮ জন, দক্ষিণ দিনাজপুরে ২৫০ জন, মালদহে ৩৯৭ জন, মুর্শিদাবাদে ২৫৮ জন, নদিয়ায় ৫৮৭ জন, বীরভূমে ৪৬৯ জন, পুরুলিয়ায় ১৬৩ জন, বাঁকুড়ায় ৩৫০ জন, ঝাড়গ্রামে ১১৮ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৪১ জন, পূর্ব মেদিনীপুরে ১৮৫ জন, পূর্ব বর্ধমানে ৩৪৯ জন, পশ্চিম বর্ধমানে ৩৬০ জন সক্রিয় রয়েছে শহরতলির বাইরের ১৮ জেলায়।












Click it and Unblock the Notifications