কলকাতা-উত্তর ২৪ পরগনা ছাড়া সব জেলায় ৫০-এর নীচে সংক্রমণ, একনজরে পরিসংখ্যান

কলকাতা-সহ বাংলার ৪ জেলায় ৫০-এর ঊর্ধ্বে করোনার দৈনিক সংক্রমণ। আর ৩ জেলায় সক্রিয়ের সংখ্যা হাজারের বেশি। কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ ২০০০-এর ঊর্ধ্বে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে বাংলার ২১ জেলায় ৫০-এর নীচে নেমে গিয়েছে করোনার দৈনিক সংক্রমণ। আর ২ জেলায় সক্রিয়ের সংখ্যা দু-হাজারের বেশি। কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া বাকি সব জেলাতেই হাজারের নীচে নেমেছে সক্রিয়ের সংখ্যা। সব জেলাতেই কমেছে সংক্রমণ এবং সক্রিয়ের সংখ্যা।

কলকাতা-উত্তর ২৪ পরগনা ছাড়া সব জেলায় ৫০-এর নীচে সংক্রমণ

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন ১০০-র নীচে নামল। সক্রিয়ের সংখ্যা নামল দু-হাজারে। ১৩৭ জন কমে কলকাতার সক্রিয়ের সংখ্যা ২১৮৫ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ১১৭ জন কমে হয়েছে ২০১৮। হাওড়ার করোনা সক্রিয় ৫২৫। হুগলির করোনা সক্রিয় ৬০৪ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৮১১ হয়েছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৭২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৯ জন। উত্তর ২৪ পরগনায় ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন বাংলার ২৩ জেলার মধ্যে শীর্ষে। উত্তর ২৪ পরগনারও প্রায় সমান সমান। এদিনের দৈনিক সংক্রমণ বাকি জেলায় ৫০-এর নীচে। সবথেকে কম সংক্রমণ ঝাড়গ্রামে মাত্র ৮ জন।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৪৬৩২৩। এদিন কলকাতায় ৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৬০৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৩৮৫৩৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৮৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২২০ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪০২২৩৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৮ জন। মৃত্যু হয়েছে মোট ৫২৯৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৯৪৯২৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২০১৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২০৩ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে রয়েছে হাওড়াকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৬৯৮৫ জন। হাওড়ায় আক্রান্ত ১২৪৮২৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৪ জন। হুগলিতে ২৩ জন বেড়ে আক্রান্ত ১০৭৭৪৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ২৯ জন, কোচবিহারে ১৮ জন, দার্জিলিংয়ে ২৯ জন, কালিম্পংয়ে ১৪ জন, জলপাইগুড়িতে ৪২ জন, উত্তর দিনাজপুরে ১৫ জন, দক্ষিণ দিনাজপুরে ১৬ জন, মালদহে ৩৭ জন, মুর্শিদাবাদে ১৬ জন, নদিয়ায় ৪৫ জন, বীরভূমে ২৪ জন, পুরুলিয়ায় ১৮ জন, বাঁকুড়ায় ৩০ জন, ঝাড়গ্রামে ৮ জন, পশ্চিম মেদিনীপুরে ২৬ জন, পূর্ব মেদিনীপুরে ৯ জন, পূর্ব বর্ধমানে ১৮ জন, পশ্চিম বর্ধমানে ১৮ জন আক্রান্ত হয়েছেন এদিন।

কোন জেলায় কত সক্রিয়
আলিপুরদুয়ারে ৪১০ জন, কোচবিহারে ৪০৪ জন, দার্জিলিংয়ে ৭১১ জন, কালিম্পংয়ে ১৪৯ জন, জলপাইগুড়িতে ৫৯৯ জন, উত্তর দিনাজপুরে ২৪২ জন, দক্ষিণ দিনাজপুরে ২৯০ জন, মালদহে ৫০৫ জন, মুর্শিদাবাদে ৩৩৬ জন, নদিয়ায় ৭৩২ জন, বীরভূমে ৫৮২ জন, পুরুলিয়ায় ২০৭ জন, বাঁকুড়ায় ৪৪০ জন, ঝাড়গ্রামে ১৪৭ জন, পশ্চিম মেদিনীপুরে ৪৩৪ জন, পূর্ব মেদিনীপুরে ২৪৫ জন, পূর্ব বর্ধমানে ৪৫১ জন, পশ্চিম বর্ধমানে ৪৫৭ জন সক্রিয় রয়েছে শহরতলির বাইরের ১৮ জেলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+