শহরতলির জেলাগুলি বাদে ৬ জেলায় করোনা সক্রিয় হাজারের আশেপাশে, একনজরে পরিসংখ্যান
শহরতলির জেলাগুলি বাদে ৬ জেলায় করোনা সক্রিয় হাজারের আশেপাশে, একনজরে পরিসংখ্যান
শহরতলির জেলাগুলিতে করোনা সক্রিয়ের সংখ্যা এখনও হাজারের উপরে। তার মধ্যে সর্বোচ্চ সক্রিয় কলকাতায়। কলকাতার ৫ হাজার ও উত্তর ২৪ পরগনায় সক্রিয়ের সংখ্যা প্রায় তার হাজার। বাকি তিন জেলায় হাজারের উপরে সক্রিয়। এই শহরতলির জেলাগুলি বাদ দিয়েও ৬ জেলায় করোনা সক্রিয় হাজারের আশেপাশে রয়েছে বাংলায়।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন ২০০-র নিচে নেমে গিয়েছে ঠিকই, কিন্তু সক্রিয়ের সংখ্যা এখনও ৫ হাজারের উপরে। ১৪২৭ জন কমে কলকাতার সক্রিয়ের সংখ্যা ৫১১৭ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ৯৬৯ জন কমে হয়েছে ৩৮৮৯। হাওড়ার করোনা সক্রিয় ১১৬৭। হুগলির করোনা সক্রিয় ১২৮৫ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ১৭৯৪ হয়েছে। এছাড়া দার্জিলিং, বীরভূম ও নদিয়ার সংক্রমণ হাজারের উপরে। আর ৯০০-র উপরে পূর্ব ও পশ্চিম বর্দমান, মালদহে হাজারের নিচে। সর্বনিম্ন ১৬৯ জন কালিম্পংয়ে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯১০। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৭৯ জন। উত্তর ২৪ পরগনায় ২৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন ২০০-র নিচে গেল। তবে উত্তর ২৪ পরগনার সংক্রমণ কলকাতাকে ছাপিয়ে ২০০-র উপরে। বাকি জেলাতেও করোনা সংক্রমণ অনেক কমেছে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৪৪৩৬৯। এদিন কলকাতায় ১৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৫২৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৩৩৭২৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫১১৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৬০১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৯৯৯৮৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৩৩ জন। মৃত্যু হয়েছে মোট ৫২৩১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৯০৮৬৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩৮৮৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১৮৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে রয়েছে হাওড়াকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ১৩১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৬১৭৮ জন। হাওড়ায় আক্রান্ত ১২৪৩২০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৪ জন। হুগলিতে ১৪১ জন বেড়ে আক্রান্ত ১০৭১৩৪ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৭৬ জন, কোচবিহারে ১৪০ জন, দার্জিলিংয়ে ১৫০ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ৯৭ জন, উত্তর দিনাজপুরে ১৫ জন, দক্ষিণ দিনাজপুরে ৫৮ জন, মালদহে ৬৫ জন, মুর্শিদাবাদে ৩২ জন, নদিয়ায় ১৩৭ জন, বীরভূমে ৯৫ জন, পুরুলিয়ায় ৩১ জন, বাঁকুড়ায় ৬১ জন, ঝাড়গ্রামে ১৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৭১ জন, পূর্ব মেদিনীপুরে ২২ জন, পূর্ব বর্ধমানে ৫৮ জন, পশ্চিম বর্ধমানে ৩৯ জন আক্রান্ত হয়েছেন এদিন।

কোন জেলায় কত সক্রিয়
আলিপুরদুয়ারে ৪১৮ জন, কোচবিহারে ৬৬৩ জন, দার্জিলিংয়ে ১২৭৭ জন, কালিম্পংয়ে ১৬৯ জন, জলপাইগুড়িতে ৮৪৭ জন, উত্তর দিনাজপুরে ৪৫০ জন, দক্ষিণ দিনাজপুরে ৪৭০ জন, মালদহে ৯০৮ জন, মুর্শিদাবাদে ৫৮২ জন, নদিয়ায় ১১০৬ জন, বীরভূমে ১২৬৮ জন, পুরুলিয়ায় ৩৬৯ জন, বাঁকুড়ায় ৬৮০ জন, ঝাড়গ্রামে ২৭৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৭০২ জন, পূর্ব মেদিনীপুরে ৩৬০ জন, পূর্ব বর্ধমানে ৯৯২ জন, পশ্চিম বর্ধমানে ৯২২ জন সক্রিয় রয়েছে শহরতলির বাইরের ১৮ জেলায়।












Click it and Unblock the Notifications