করোনা আক্রান্তের থেকে করোনামুক্তির সংখ্যা ২৩ জেলাতেই বেশি, সেরে উঠছে বাংলা
করোনা আক্রান্তের থেকে করোনামুক্তির সংখ্যা ২৩ জেলাতেই বেশি, সেরে উঠছে বাংলা
করোনা আক্রান্তের থেকে করোনামুক্তির সংখ্যা বাংলার ২৩ জেলাতেই বেশি। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পর দ্রুততার সঙ্গে করোনামুক্তি ঘটায় উদ্বেগ কমতে শুরু করেছে বাংলার। যদিও করোনার নয়া স্ট্রেনের আগমন নিয়ে বিশেষজ্ঞরা আগাম সতর্কতা জারি করেছেন। বাংলায় ১ জেলায় আক্রান্তের সংখ্যা নেমে এসেছে এক অঙ্কে, ৮ জেলায় দুই অঙ্কে। বাকি ১৪ জেলায় তিন অঙ্কে সংক্রমণ।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন ৫০০-র নিচে নেমে গিয়েছে। সক্রিয়ের সংখ্যা নেমে এসেছে ৮ হাজারে। ২০৫৫ জন কমে কলকাতার সক্রিয় সংখ্যা ৮১১৮ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ১৪১৯ জন কমে হয়েছে ৬০৪৫। হাওড়ার করোনা সক্রিয় ১৮১১। হুগলির করোনা সক্রিয় ১৭৯৩ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ২৬২৫ হয়েছে। সর্বনিম্ন ২৩৬ জন কালিম্পংয়ে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৫১২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৪৫৯ জন। উত্তর ২৪ পরগনায় ৪৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন ৫০০-র নিচে গেল ফের। তবে উত্তর ২৪ পরগনার সংক্রমণও কলকাতার ঠিক নিচেই। শহরতলির জেলাগুলিতেও সংক্রমণের মাত্রা কমেছে অপেক্ষাকৃত। বাকি জেলাতেও করোনা সংক্রমণ অনেক কমেছে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৪৩৬৬৯। এদিন কলকাতায় ৪৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৫১১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৩০০৪০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৮১১৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৫১১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৯৯৩৮৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৩৩ জন। মৃত্যু হয়েছে মোট ৫২১২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৮৮১২৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬০৪৫ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৮৪২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে রয়েছে হাওড়াকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ২১২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৫৭৯২ জন। হাওড়ায় আক্রান্ত ১২৪১৩৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৯ জন। হুগলিতে ১৫৫ জন বেড়ে আক্রান্ত ১০৬৮০৬ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১১৯ জন, কোচবিহারে ১৩৫ জন, দার্জিলিংয়ে ৩১৩ জন, কালিম্পংয়ে ৫ জন, জলপাইগুড়িতে ১৫৩ জন, উত্তর দিনাজপুরে ৭৮ জন, দক্ষিণ দিনাজপুরে ৮১ জন, মালদহে ১২৫ জন, মুর্শিদাবাদে ৮২ জন, নদিয়ায় ২০৭ জন, বীরভূমে ১৯২ জন, পুরুলিয়ায় ৫৭ জন, বাঁকুড়ায় ৯৪ জন, ঝাড়গ্রামে ৩৭ জন, পশ্চিম মেদিনীপুরে ৯৬ জন, পূর্ব মেদিনীপুরে ৮৮ জন, পূর্ব বর্ধমানে ১৪৮ জন, পশ্চিম বর্ধমানে ১২৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।

কোন জেলায় দৈনিক করোনামুক্ত কত
আলিপুরদুয়ারে ১৩৯ জন, কোচবিহারে ২০৩ জন, দার্জিলিংয়ে ৪৩৯ জন, কালিম্পংয়ে ৭৬ জন, জলপাইগুড়িতে ৩১৩ জন, উত্তর দিনাজপুরে ২০৬ জন, দক্ষিণ দিনাজপুরে ১৮৫ জন, মালদহে ৩৯৪ জন, মুর্শিদাবাদে ২৫৮ জন, নদিয়ায় ৪৩৩ জন, বীরভূমে ৫৫৩ জন, পুরুলিয়ায় ১৬০ জন, বাঁকুড়ায় ২৮৪ জন, ঝাড়গ্রামে ১২১ জন, পশ্চিম মেদিনীপুরে ২৮৬ জন, পূর্ব মেদিনীপুরে ১৪৫ জন, পূর্ব বর্ধমানে ৪২৬ জন, পশ্চিম বর্ধমানে ৪২৮ জন ছাড়া হয়েছেন এদিন। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় এদিন করোনামুক্ত হয়েছেন যথাক্রমে ৫৫৫, ৫৩৮, ১৮৪২, ৭৯৩ এবং ২৫১১












Click it and Unblock the Notifications