কলকাতায় সক্রিয়ের সংখ্যা ৫ হাজারের নীচে, হাওড়ার হাজারেরও কম, একনজরে পরিসংখ্যান

কলকাতায় সক্রিয়ের সংখ্যা ৫ হাজারের নীচে নেমে গেল। তৃতীয় ঢেউ আছড়ে ড়ার পর শহরতলির জেলাগুলির মধ্যে হাওড়ার হাজারেরও কম সক্রিয়।

কলকাতায় সক্রিয়ের সংখ্যা ৫ হাজারের নীচে নেমে গেল। তৃতীয় ঢেউ আছড়ে ড়ার পর শহরতলির জেলাগুলির মধ্যে হাওড়ার হাজারেরও কম সক্রিয়। শহরতলির অন্য জেলাগুলিতে করোনা সক্রিয়ের সংখ্যা এখনও হাজারের উপরে। তার মধ্যে কলকাতা ৪ হাজারের উপরে এবং উত্তর ২৪ পরগনায় তিন হাজারের উপরে করোনা সক্রিয়।

কলকাতায় সক্রিয়ের সংখ্যা ৫ হাজারের নীচে, হাওড়ার হাজারেরও কম

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন ২৫০-র বেশি হল এদিন। সক্রিয়ের সংখ্যা নামল ৫ হাজারের নিচে। ৮৪৫ জন কমে কলকাতার সক্রিয়ের সংখ্যা ৪২৭২ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ৬১৪ জন কমে হয়েছে ৩২৭৫। হাওড়ার করোনা সক্রিয় ৯৯৮। হুগলির করোনা সক্রিয় ১১৪৪ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ১৫৪০ হয়েছে। এছাড়া দার্জিলিং ও বীরভূমে সক্রিয় হাজারের উপরে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২০১৪। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৬৫ জন। উত্তর ২৪ পরগনায় ২৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন ২৫০-র উপরে উঠে গেল ফের। তবে উত্তর ২৪ পরগনার সংক্রমণ কলকাতার ঠিক নিচেই ২০০-র উপরে। বাকি জেলাতেও করোনা সংক্রমণ অনেক কমেছে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৪৪৬৩৪। এদিন কলকাতায় ২৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৫৩০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৩৪৮৩২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪২৭২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১০৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪০০২২৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৩৪ জন। মৃত্যু হয়েছে মোট ৫২৪০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৯১৭০৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩২৭৫ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৩৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে রয়েছে হাওড়াকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ১৩৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৬৩১৪ জন। হাওড়ায় আক্রান্ত ১২৪৪০৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৭ জন। হুগলিতে ১৩৮ জন বেড়ে আক্রান্ত ১০৭২৭২ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৯০ জন, কোচবিহারে ১১৪ জন, দার্জিলিংয়ে ৮৬ জন, কালিম্পংয়ে ১৫ জন, জলপাইগুড়িতে ১১০ জন, উত্তর দিনাজপুরে ২০ জন, দক্ষিণ দিনাজপুরে ৪৩ জন, মালদহে ১০৮ জন, মুর্শিদাবাদে ৭৩ জন, নদিয়ায় ৬৬ জন, বীরভূমে ৫৪ জন, পুরুলিয়ায় ২১ জন, বাঁকুড়ায় ৮৪ জন, ঝাড়গ্রামে ২২ জন, পশ্চিম মেদিনীপুরে ৫০ জন, পূর্ব মেদিনীপুরে ৬৯ জন, পূর্ব বর্ধমানে ৫৮ জন, পশ্চিম বর্ধমানে ৭১ জন আক্রান্ত হয়েছেন এদিন।

কোন জেলায় কত সক্রিয়
আলিপুরদুয়ারে ৪১৮ জন, কোচবিহারে ৬৩৪ জন, দার্জিলিংয়ে ১০৮৫ জন, কালিম্পংয়ে ১৪৮ জন, জলপাইগুড়িতে ৭৭৩ জন, উত্তর দিনাজপুরে ৩৭৩ জন, দক্ষিণ দিনাজপুরে ৪১১ জন, মালদহে ৮১৯ জন, মুর্শিদাবাদে ৫২৭ জন, নদিয়ায় ৯৩১ জন, বীরভূমে ১০৪৮ জন, পুরুলিয়ায় ৩১০ জন, বাঁকুড়ায় ৬১৭ জন, ঝাড়গ্রামে ২৩৭ জন, পশ্চিম মেদিনীপুরে ৬০১ জন, পূর্ব মেদিনীপুরে ৩৫১ জন, পূর্ব বর্ধমানে ৮৩৬ জন, পশ্চিম বর্ধমানে ৭৯৪ জন সক্রিয় রয়েছে শহরতলির বাইরের ১৮ জেলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+