পে কমিশনের দাবি, মমতার সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনে সরকারি কর্মচারীরা

পে কমিশন লাগু-সহ মোট সাত দফা দাবিতে শুক্রবার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত ও বিক্ষোভ দেখাল রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পশ্চিমবঙ্গ সরকার কর্মচারী সমিতির দক্ষিণ দিনাজপুর শাখার সরকারি কর্মীরা।

পে কমিশন লাগু-সহ মোট সাত দফা দাবিতে শুক্রবার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত ও বিক্ষোভ দেখাল রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পশ্চিমবঙ্গ সরকার কর্মচারী সমিতির দক্ষিণ দিনাজপুর শাখার সরকারি কর্মীরা। শুক্রবার জেলা প্রশাসনিক ভবনের সামনে মঞ্চ করে বিক্ষোভ অবস্থানে সামিল হন সংগঠনের সদস্যরা।

পে কমিশনের দাবি, মমতার সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনে সরকারি কর্মচারীরা

এই বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্য কো অর্ডিনেশন কমিটির পশ্চিমবঙ্গ সরকার কর্মচারী সমিতির দক্ষিণ দিনাজপুর শাখার সম্পাদক জয়ন্ত চন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য জেলা নেতৃত্ব। জমায়েত ও বিক্ষোভ অবস্থান থেকে যে ১৫ জন রাজ্য সরকারিকর্মী পে কমিশনের দাবি জানাতে গিয়েছিল, তাদেরকে অন্য জায়গাতে বদলি করা হয়েছে।

এ প্রসঙ্গে রাজ্য কো অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে দাবি করা হয়, তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বড়সড় আন্দোলনে নামা হবে। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, রাজ্যের অন্যায় সিদ্ধান্ত তাঁরা মানবেন না, তাঁরা এবার রাজ্যজুড়ে আন্দোলন গড়ে তুলবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+