বাহিনী সংকট! কেষ্টর দিল্লি যাত্রা নিয়ে তুমুল টানাপোড়েন
অনুব্রত মণ্ডলের জন্য অতিরিক্ত বািহনী চাইল আসানসোল জেল কর্তৃপক্ষ
অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে দড়ি টানাটানি তুঙ্গে। রাজ্যপুলিশের কাছে অতিরিক্ত বাগিনী চেয়েছিল আসানসোল জেল কর্তৃপক্ষ কিন্তু আসানসোল কমিশনারেট তাতে জানিয়ে দিয়েছে অনুব্রত মণ্ডলকে নিরাপত্তা দিয়ে কলকাতায় নিয়ে যাওয়ার মত পর্যাপ্ত বাহিনী তাঁদের কাছে নেই। তাঁরা যেন এর জন্য এর জন্য কেন্দ্রীয় বািহনী চেয়ে নেন।

কেষ্টর দিল্লি সফরে তুমুল জটিলতা
অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে তুমুল জটিলতা তৈরি হয়েছে। আসানসোল জেল কর্তৃপক্ষ অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য আসানসোল কমিশনারেটে বাহিনী চেয়ে চিঠি পাঠিয়েছিল। সেই চিঠির উত্তরে আসানসোল কমিশনারেট জানিয়ে দিয়েছে যে অনুব্রত মণ্ডলকে নিরাপত্তা দিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার মত পর্যাপ্ত বাহিনী তাঁদের কাছে নেই। তারা উল্টে পরামর্শ দিয়েছে যেন আসানসোল জেল কর্তৃপক্ষ এর জন্য কেন্দ্রীয় বাহিনী েচয়ে নেন। কাজেই এই টানাপোড়েনে কেষ্টর দিল্লি যাত্রায় চরম ডামাডোল দেখা গিয়েছে।

কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না
আসানসোল দুর্গাপুর পুলিশ জেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে তাদের ফোর্স দিয়ে অনুব্রত মণ্ডলকে কোনও সেন্ট্রাল হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারবে না। আসানসোল দুর্গাপুর পুলিশের এই উত্তর পেয়ে জেল কর্তৃপক্ষ সে কথা জানিয়ে দেন ইডিকে।পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয় যদি ইডি মনে করে তাহলে সেন্ট্রাল ফোর্স নিয়ে যে নির্দিষ্ট নিয়ম আছে, সে নিয়ম মেনে তারা জেল থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে যেতে পারেন। তার জন্য যে আইনি প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া যেন শুরু করে দেয়।

কেষ্টর দিল্লি সফরে অনুমতি
এদিকে গত পরশুই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য সিবিআইয়ের বিশেষ আদালত অনুমতি দিয়ে দিয়েছে। কিন্তু ইডি অনুমতি পেলেও কিছুতেই কেষ্টকে দিল্লিতে নিয়ে যেতে পারছে না। গতকাল কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য সবরকম প্রস্তুতি নিয়েছিল তারা কিন্তু অনুব্রত মণ্ডল অসুস্থ হয়ে পড়েন এবং কান্নাকাটি শুরু করে দেন। ফিসচুলা ফেটে গিয়েছে বলে কান্নাকাটি শুরু করে দেন। তারপরে আর তাঁকে নিয়ে যেতে পারেনি ইডি। স্বাস্থ্য পরীক্ষার পরেই তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া যাবে।

সুপ্রিম কোর্টে যাচ্ছে কেষ্ট
এদিকে ইডির দিল্লি নিয়ে যাওয়া রুখতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন অনুব্রত মণ্ডল। এর আগে হাইকোর্টেও আর্জি জানিয়েছিলেন তিনি। দিল্লি আইকোর্টেও মামলা করেছিলেন অনুব্রত মণ্ডল। এদিকে কেষ্টর স্বাস্থ্যপরীক্ষা নিয়ে চরম জটিলতা তৈরি হয়েছে। কোথায় নিয়ে গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে তা নিয়ে টানাপোড়েন চলছে। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে কেষ্টকে জেল থেকে বের করা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications