নবান্ন সূত্রে বেতন কমিশন নিয়ে আশার খবর! স্বস্তিতে কর্মী সংগঠনগুলি

বেতন কমিশন নিয়ে আশার খবর নবান্ন সূত্রে। জানা গিয়েছে সুপারিশ তৈরি। তা এমাসেই জমা পড়তে চলেছে।

বেতন কমিশন নিয়ে আশার খবর নবান্ন সূত্রে। জানা গিয়েছে সুপারিশ তৈরি। তা এমাসেই জমা পড়তে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, বেতন কাঠামো সংস্কারের ক্ষেত্রে কেন্দ্রীয় হারকেই অনুসরণ করতে চলেছে রাজ্য বেতন কমিশন। তবে বকেয়া কবে থেকে পাওয়া যাবে, বা আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে অনেকের মনেই সংশয় তৈরি হয়েছে।

নবান্ন সূত্রে বেতন কমিশন নিয়ে আশার খবর! স্বস্তিতে কর্মী সংগঠনগুলি

রাজ্যে বেতন কমিশন গঠিত হয়েছিল ২০১৫-র সেপ্টেম্বরে। তারপর থেকে পৌনে চারবছর ধরে বেতন কমিশনের মেয়াদ বেড়েই চলেছে। তবে এবার আর এই মেয়াদ বাড়বে না।

এই মেয়ার বাড়ানো নিয়ে রাজ্য সরকার এবং অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বাধীন বেতন কমিশনের বিরুদ্ধে রাজ্যের প্রায় সবকটি কর্মী সংগঠনই। সেই তালিকায় রয়েছে সরকারপন্থী কর্মী সংগঠনও। কর্মী সংগঠনগুলির দাবি যবে থেকে বেতন কমিশন গঠিত হয়েছে তবে থেকে বেতন সংস্কারের হিসেব ধরা হোক। আদৌ এই দাবি কতটা মিটবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে সাধারণ কর্মীদের মধ্যেই। তবে এমাসেই যে বেতন কমিশনের সুপারিশ জমা পড়তে চলেছে, সেই খবরে খুশি সাধারণ কর্মীরা।

সূত্রের খবর অনুযায়ী, বেতন কাঠানো সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার কিংবা অন্য রাজ্য সরকারগুলি যে পদ্ধতি অনুসরণ করে থাকে, সেই পথই অনুসরণ করছে এই বেতন কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+