মানসিকভাবে অসুস্থ রাজ্যপাল! তুমুল আক্রমণ রাজ্যের তৃণমূল মন্ত্রীর

মানসিকভাবে অসুস্থ রাজ্যপাল! তুমুল আক্রমণ রাজ্যের মন্ত্রীর

রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকার আর তার মন্ত্রীদের বাক যুদ্ধ যেন বেড়েই চলেছে। এবার রাজ্যপালকে মানসিক ভারসাম্যহীন বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর অভিযোগ, কোনও উদ্দেশ্য নিয়েই কেন্দ্রীয় সরকার তাঁকে রাজ্যপাল করে পাঠিয়েছে।

মোদী-শাহের নির্দেশে কাজ

মোদী-শাহের নির্দেশে কাজ

তাপস রায়ের অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপির সভাপতি অমিত শাহের নির্দেশেই কাজ করছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

মুখ্যমন্ত্রীকে আক্রমণের অভিযোগ

মুখ্যমন্ত্রীকে আক্রমণের অভিযোগ

তাপস রায় অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীকে বারবাস আক্রমণ করছেন রাজ্যপাল। প্রসঙ্গত উল্লেখ্য হোর্ডিং-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই হোক কিংবা জেলা সফরে হেলিকপ্টার না পাওয়া, সব বিষয়েই রাজ্যপাল আক্রমণ করেছেন সরকারকে।

ভারসাম্য ঠিক নেই রাজ্যপালের

ভারসাম্য ঠিক নেই রাজ্যপালের

তাপস রায় বলেছেন, রাজ্যপাল মানসিকভাবে সুস্থ নন। ব্যাখ্যা করে তিনি বলেন, সম্পূর্ণ সুস্থ মানুষ নন জগদীপ ধনকর। মানসিকভাবে রাজ্যপাল অসুস্থ। বলেছেন তাপস রায়।

 মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ

রাজ্যপাল সম্পর্কে অভিযোগ জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করা হচ্ছে। মহারাষ্ট্রের থেকে ১০০ গুণ বেশি সইতে হচ্ছে তাঁকে। বিষয়টি রোজই হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের এই কথার জবাব দিয়েছেন মমতা। তিনি বলেছেন, দুঃখের সঙ্গে বলছেন, বিলে অনুমতি না দেওয়ায় বিধানসভা মুলতুবি করতে হয়েছে। তবে এনিয়ে তিনি ভাবিত নন বলেও জানিয়েছএন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি তিনি মনে কিছু করছেন না। তারা লড়াই করবেন। যুদ্ধক্ষেত্রেই লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+