ফের সামনে নন্দীগ্রামের শহিদদের পরিবার! পিছনে 'কুশলী' মন্ত্রী শুভেন্দু

নিজের কেন্দ্র নন্দীগ্রামে মঙ্গলবার জনসংযোগ সারলেন পরিবহণ তথা পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর জনসংযোগের মধ্যে সামনে টেনে আনলেন সেলিম, ইয়াসিন-সহ ছয় শহিদ মুসলিম পরিবারকেও।

নিজের কেন্দ্র নন্দীগ্রামে মঙ্গলবার জনসংযোগ সারলেন পরিবহণ তথা পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর জনসংযোগের মধ্যে সামনে টেনে আনলেন সেলিম, ইয়াসিন-সহ ছয় শহিদ মুসলিম পরিবারকেও। ২০০৭-এর নন্দীগ্রামের জমি আন্দোলনে শহিদ হয়েছিলেন তাঁরা। মঙ্গলবার সবার হাতেই তুলে দিলেন ইদের উপহার।

ফের সামনে নন্দীগ্রামের শহিদদের পরিবার! পিছনে কুশলী মন্ত্রী শুভেন্দু

মঙ্গলবার শুধু নন্দীগ্রামেই দশ হাজার মানুষের হাতে নতুন বস্ত্র, পোশাক তুলে দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রাম মীরের বাজারে রমজান মাস ও ইদুলফিতর উপলক্ষে স্থানীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী শহিদ পরিবার ও দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন।

পরিবহণ দপ্তরের সঙ্গে নতুন দপ্তর পরিবেশেরও দায়িত্ব হাতে নিয়েছেন। তবে সরকারি ভাবে নতুন সেইসব দায়িত্বের জন্য নিজের সামাজিক কাজকর্মকে আগের মতোই গুরুত্বের তালিকায় রেখেছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামের ২০০৭ সালের জমি আন্দোলনে শহিদ হয়েছিলেন বহু মানুষ। তাঁদের মধ্যে ছিলেন সেলিম, ইয়াসিনের মতো ৬ জন মুসলিমও। এই ছয় পরিবারের লোকজনকে প্রায় সবাই ভুলে গেলেও ভুলে যাননি শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের মঞ্চে তুলে নিয়ে কথাও বলেন তিনি।

নিজের কর্মব্যস্ততা আগের তুলনায় বাড়লেও এইসব কর্মসূচিকে আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব দিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। বলছেন, নন্দীগ্রামের মানুষজনই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+