নরেন্দ্র মোদী, অমিত শাহকে 'ডেঙ্গুর মশা' বলে কটাক্ষ শশী পাঁজার, জানালেন ওষুধের কথাও
মোদী, অমিত শাহের নামে 'মশা' খুঁজে পেলেন শশী পাঁজা, ওষুধের কথাও জানালেন
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ডেঙ্গি আর ম্যালেরিয়ার মশার সঙ্গে তুলনা করলেন রাজ্য নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় এক অনুষ্ঠানে গিয়েছিলেন শশী পাঁজা। সেখানে তিনি এই মন্তব্য করেন। মশা মারার ওষুধের কথাও জানান তিনি।

মোদী, অমিত শাহকে মশার সঙ্গে তুলনা
শশী পাঁজা বলেন মশা কামড়ালে মানুষের ক্ষতি হয়। কিন্তু ডেঙ্গুর মশা কামড়ালে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। মোদী, অমিত শাহ সেই ব্যবস্থাই করেছেন। সিএএ, এনআরসি আতঙ্কে মানুষ মারা যাচ্ছে। প্রশ্ন করে তিনি বলেন, দেশের এই দুই নেতাই কি ঠিক করবেন, কে ভারতবাসী আর কে নয়। তিনি বলেন, মোদীর থেকে 'ম' আর অমিত শাহর থেকে 'শা' নিয়ে মশার কথা বলছেন তিনি।

গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার তাড়ানোর ডাক
গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারকে তাড়ানো আর্জি সাধারণ মানুষের কাছে জানিয়েছেন শশী পাঁজা। ভোট বাক্সে জনগণের ওষুধ প্রয়োগ করার ডাক দেন তিনি।

মানুষকে অপমান করার অভিযোগ
শশী পাঁজা বলেন, দেশের মানুষকে সন্দেহ করে অপমান করা হচ্ছে। মানুষ মারার রাজনীতি করছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। একটা সময়ে নোটবাতিলের আতঙ্কে মানুষ মারা গিয়েছে, এখন এনআরসির আতঙ্কে মানুষ মারা যাচ্ছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications