মুখ্যমন্ত্রীর নির্দেশ! স্টেশনে আটকে পড়া যাত্রীদের দেখতে গেলেন গৌতম দেব
স্টেশনে আটকে আছেন অতিথিরা, তাদের যেন কোনও কষ্ট না হয়। নিউ আলিপুরদুয়ারে গিয়ে একথা বললেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব। এদিন তিনি নিউ আলিপুরদুয়ার স্টেশনে আটকে পড়া ত্রিপুরার যাত্রীদের দেখতে গিয়েছিলেন।
স্টেশনে আটকে আছেন অতিথিরা, তাদের যেন কোনও কষ্ট না হয়। নিউ আলিপুরদুয়ারে গিয়ে একথা বললেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব। এদিন তিনি নিউ আলিপুরদুয়ার স্টেশনে আটকে পড়া ত্রিপুরার যাত্রীদের দেখতে গিয়েছিলেন। সেখানে আটকে পড়েছেন ৫০-এর ওপরে ত্রিপুরার যাত্রী। আতঙ্কে কেউ কেউ বন্ধু বা আত্মীয়ের বাড়িতে ঠাঁই নিয়েছেন। এখনও পযন্ত ২৫ জন যাত্রী আটকে আছেন।

বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই সরকার ৬ মাস কাটালো। যত তাড়াতাড়ি এই সরকার যাবে, তত ভালো হবে। আর ও সাড়ে চার বছর। গৌতম দেব বলেন, মানুষকে শান্ত থাকতে বলবেন তিনি। এনআরসি, ক্যাব এই রাজ্যে হবে না। অমিত শাহ, নরেন্দ্র ভাই মোদীর গুজরাট নয়, এটা বাংলা।












Click it and Unblock the Notifications