হিংসায় যোগ! মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর রাজ্যের মন্ত্রী চন্দ্রিমার
ব্যারাকপুর এলাকায় হিংসায় মদত দিচ্ছেন বিজেপি নেতা মুকুল রায়। সূত্রের খবর অনুযায়ী এই অভিযোগ করেই মুকুল রায়ের বিরুদ্ধে ভাটপাড়াথানায় এফআইআর দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
ব্যারাকপুর এলাকায় হিংসায় মদত দিচ্ছেন বিজেপি নেতা মুকুল রায়। সূত্রের খবর অনুযায়ী, এই অভিযোগ করেই মুকুল রায়ের বিরুদ্ধে ভাটপাড়া থানায় এফআইআর দায়ের করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কীভাবে প্রমাণ ছাড়াই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই হেভিওয়েট মন্ত্রী।

মমতার বিরুদ্ধে মুকুল রায়ের অভিযোগ
রবিবারের পর সোমবারও মুকুল রায় অভিযোগ করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে খুন করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রসঙ্গত পার্টি অফিস দখল এবং পুনর্দখলকে কেন্দ্র করে ভাটপাড়া, জগদ্দলের বিস্তীর্ণ এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে
রবিবার। মাথা ফাটে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর। যার রেশ ছিল সোমবারেও।

মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর
মুকুল রায় ব্যারাকপুর এলাকায় হিংসায় মদত দিচ্ছেন। পাশাপাশি কোনও প্রমাণ ছাড়াই মুখ্যমন্ত্রী বিরুদ্ধে অর্জুন সিংকে খুনের চেষ্টার অভিযোগ করেছেন। সূত্রের খবর অনুযায়ী এই সব অভিযোগেই ভাটপাড়া থানায় মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রাজ্য মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর কাছের বলে পরিচিত চন্দ্রিমা ভট্টাচার্য।

'মিথ্যা মামলা'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে মুকুল রায়কে মীরজাফর, গদ্দার বিশেষণে ভূষিত করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে মামলাও করেছে রাজ্য প্রশাসন। মুকুল রায় বলেছেন, রাজনৈতিক যুদ্ধ চালাতে না পেরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে তৃণমূল। যার নতুন সংযোজন সোমবার ভাটপাড়া থানায় করা এফআইআর।












Click it and Unblock the Notifications