বাংলার ‘রেড জোন’ নেই! কোন জেলায় কত কনটেইনমেন্ট জোন, পরিসংখ্যান একনজরে

বাংলার ‘রেড জোন’ নেই! কোন জেলায় কত কনটেইনমেন্ট জোন, পরিসংখ্যান একনজরে

রাজ্যে করোনা ভাইরাসে সংক্রমণে বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যা। তবে রাজ্যের তরফে সাফ জানানো হয়েছে, করোনা সংক্রমণ সম্পূর্ণ নিয়ন্ত্রণেই আছে। আদতে রাজ্যের কোনও জেলাই নেই রেড জোনে। কয়েকটি জেলায় কতিপয় অঞ্চল করোনা প্রবণ। রাজ্যে কনটেইনমেন্ট জোন বাড়িয়ে তা মোকাবিলায় নেমেছে রাজ্য।

রাজ্যে কনটেইনমেন্ট জোন

রাজ্যে কনটেইনমেন্ট জোন

রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, কনটেইনমেন্ট জোনের সংখ্যা রাজ্যে বেড়ে দাঁড়িয়েছে ৫১৬। এই সংখ্যা ছিল ৪৪৪। তা সোমবার বেড়ে হয়েছে ৫১৬। অর্থাৎ ৭২টি বেড়েছে কনটেইনমেন্ট জোন। কলকাতায় কনটেইমেন্ট জোন ২৬৪ থেকে বেড়ে হয়েছে ৩১৮।

কোন জেলায় কত

কোন জেলায় কত

সোমবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, উত্তর ২৪ পরগনায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১। হাওড়ায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা বর্তমানে ৭৪। হুগলিতে কনেইনমেন্ট জোনের সংখ্যা ১৮, পূর্ব মেদিনীপুরে ৯। এছাড়া আটটি জেলায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা পাঁচেরও কম।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ৬১ জন। দুদিন পর বুলেটিনে নবান্ন জানাল, ৪৮ থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১-তে। ১৩ জনের মৃত্যু হয়েছে বিগত ৪৮ ঘণ্টায়। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যাও বেড়েছে উদ্বেগজনক হারে। গত ৪৮ ঘণ্টায় আক্রান্ত ৬১। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২৫৯।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

সোমবার নবান্নে মুখ্যসচিব স্পষ্ট করেছেন, মোট আক্রান্তের মধ্যে অর্থাৎ ১২৫৯ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৯০৮ জন, করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২১৮ জন। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৬১ জনের। বাকি ৭২ জনের মৃত্যর কো-মর্বিলিটির কারণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+