RG kar Hospital: বাংলায় ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড! নয়া 'অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড' বিলে আর কী থাকছে?
RG kar Hospital Doctor Death: আরজি করের ঘটনায় তোলপাড় বাংলা। বিচার চেয়ে পথে নেমে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। আর এর মধ্যেই ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যেখানে অভিযুক্তের ফাঁসির সাজার উল্লেখ থাকবে বলে জানা যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার এই সংক্রান্ত বিল পেশ করা হবে।
আলোচনা এবং ভোটাভুটির মাধ্যমে মঙ্গলবারই তা পাশ করানো হবে বলে জানা যাচ্ছে। কার্যত ধর্ষণ রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে রাজ্য সরকার। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বিলটি আনা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে 'অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড' (Aparajita Women and Child (West Bengal Criminal Laws Amendment) Bill 2024) বিল।

আর এটি বিধানসভায় পেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার, যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত যে আইন রয়েছে। বাংলার ক্ষেত্রে তার কিছু সংশোধন আনা হচ্ছে।
তাতে চটজলদি বিচারের জন্য শুধুমাত্র কয়েকটি ধারা যোগ করা হচ্ছে। বাংলার পরিস্থিতির কথা ভেবেই সেই ধারাগুলি উল্লেখ করা হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, নারী ও শিশুদের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরির চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। আর তাই বেশ কিছু বিধি যোগ হচ্ছে।
RG kar Hospital Doctor Death: দ্রুত বিচারের বিধান
নতুন আইনে দ্রুত বিচারের বিধান দেওয়া হয়েছে। থাকবে ডেডিকেটেড বিশেষ আদালত। ডেডিকেটেড তদন্তাকারী দলও গঠনের কথা বলা হয়েছে। এই তদন্তকারী দলকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে।
গুরুতর অপরাধের ক্ষেত্রে নূন্যতম সাতদিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এটা আগে ছিল নূন্যতম এক মাস। যেখানে মূল আইনে এক বছরের মধ্যে শাস্তি দেওয়ার কথা ছিল। সেটা সংশোধন করে এক মাসের মধ্যে করতে বলা হয়েছে নয়া সংশোধনে।
মূল আইনে কোনও থানায় ঘটনা নথিভুক্ত করার পর সেটা দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার কথা ছিল। সেটা ২১ দিনের মধ্যে শেষ করতে হবে সংশোধনীতে আছে। যদি কোনও ক্ষেত্রে দেখা যায় ২১ দিনে তদন্ত শেষ করতে পারছে না। সেটা ১৫ দিন অতিরিক্ত সময় দিতে পারবে। তবে সেটি জেলা পুলিশ সুপার পদমর্যাদার কাউকে দায়িত্ব দিতে হবে।
RG kar Hospital Doctor Death: এক নজরে শাস্তি-
ধর্ষণে শাস্তি যাবজ্জীবন কারাদন্ড ও জরিমানা অথবা মৃত্যু। গণধর্ষণের ক্ষেত্রে জরিমানা ও আমৃত্যু কারাদন্ড ও মৃত্যু। ধর্ষণের অভিযোগের পাশাপাশি, ধর্ষণকারীর দ্বারা আঘাতের কারণে মৃত্যু হলে অভিযুক্তের মৃত্যুদন্ড ও জরিমানা। কোমায় চলে গেলে এখানেও মৃত্যুদন্ড ও জরিমানার কথা বলা হয়েছে। সব মামলা জামিন অযোগ্য ধারায় হবে বলেও উল্লেখ রয়েছে নয়া 'অপরাজিতা ওমেন চাইল্ড' বিলে।












Click it and Unblock the Notifications