বাবুলের টুইটে এমআর বাঙুর করোনা হাসপাতালের চাঞ্চল্যকর ভিডিও! মোকাবিলায় দুই 'মন্ত্র' সরকারের

বাবুলের টুইটে এমআর বাঙুর করোনা হাসপাতালের চাঞ্চল্যকর ভিডিও! মোকাবিলায় দুই 'মন্ত্র' সরকারের

রাজ্যে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। বিভিন্ন হাসপাতালে তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড। কিন্তু তার কী পরিস্থিতি, সেই চিত্রই নিজের টুইটে তুলে ধরার চেষ্টা করেন বাবুল সুপ্রিয়। ভিডিওটি টুইটারে পোস্ট করার পরেই তোলপাড় শুরু হয় বাংলা জুড়ে। যদিও এই টুইটের মোকাবিলায় সরকারের দুই শীর্ষস্থানীয় ব্যক্তি দুই মত পোষণ করেছেন। একজন প্রশাসনিকভাবে একজন রাজনৈতিকভাবে।

এমআর বাঙুর নিয়ে বাবুল সুপ্রিয়র টুইট

এমআর বাঙুরের আইসোলেশন ওয়ার্ডে থাকা এক রোগী ভিডিওি করেছেন বলে জানা গিয়েছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের মেল আইসোলেশন ওয়ার্ডে একটি বেডের সঙ্গে অন্য বেডের ফারাক যৎ সামান্য। একজেনর শরীর থেকে অপরজনের সংক্রমণ ছড়াতে দেরি হবে না আদৌ। সেখানে বেডে মৃতদেহ দীর্ঘক্ষণ পড়ে রয়েছে বলেও অভিযোগ করেছেন সেই রোগী।

মুখ্যসচিবের প্রতিক্রিয়া

মুখ্যসচিবের প্রতিক্রিয়া

মুখ্যসচিব এনিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, মাননীয় সাংসদ যদি এই বিষয়ে উদ্বিগ্ন হন, তাহলে তাঁকে অবশ্যই জানানো যেতে পারে ঠিক কী হয়েছে। তাঁর ব্যাখ্যা করোনা ভাইরাসের উপসর্গ ছিল এবং কোভিড নাইনটিন পজিটিভ হয়ে মৃত্যু হয়েছে, এমন রোগীর শেষকৃত্য একইভাবে হয় সরকারি নিয়ম অনুসারে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর ভিডিওতে দুটি মৃতদেহ দেখা যাচ্ছে। কেননা দুটি ক্ষেত্রেই রোগীর মৃত্যুর পর ৪ ঘন্টা অপেক্ষা করা হয়েছে। তাছাড়াও দেহ ওয়ার্ডে রেখে দেওয়া হয়েছে ডেথ সার্টিফিকেট দেওয়ার অপেক্ষায়। স্বাস্থ্য দফতর সূত্রের দাবি, ওই ভিডিও করা হয়েছে, মৃত্যুর ৪ ঘন্টার মধ্যে।

মানতে রাজি নন পার্থ

মানতে রাজি নন পার্থ

তবে ভিডিওটির যথার্থতা মানতে রাজি নন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এপ্রসঙ্গে তিনি রাজ্যের কোনও একটি ঘটনায় ভোজপুরী সিনেমার চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার বিষয়টি তুলে আনেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+