কোন মডেলে নির্বাচন, পুরসভা ভোট নিয়ে রাজ্যকে পরামর্শ দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর

কোন মডেলে নির্বাচন, পুরভোট নিয়ে রাজ্যকে পরামর্শ দিলেন জগদীপ ধনকর

বারাসত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের গলায় যাদবপুরের কথা। যাদবপুর ছাত্রভোট নির্বিঘ্নে হওয়ায় খুশি রাজ্যপাল। তিনি বলেন, এমন ভোট মডেল হতে পারে রাজ্যের পঞ্চায়েত ও পুরসভার ভোটে। বারাসত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন এমন একটি অনুষ্ঠানে, যেখানে রাজ্যপালকে ঘিরে কোনও রকম বিক্ষোভ হয়নি।

যাদবপুর নিয়ে সমালোচনা করেছিলেন রাজ্যপাল

যাদবপুর নিয়ে সমালোচনা করেছিলেন রাজ্যপাল

রাজ্যে রাজ্যপাল হয়ে আসার পর রাজ্যপাল কার্যত প্রথমবার পথে নামেন যাদবপুরের ঘটনায়। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ঘন্টার পর ঘন্টা যাদবপুরে ছাত্র বিক্ষোভের জেরে আটকে থাকায়, তাঁকে উদ্ধার করতে সরাসরি রাজ্যপাল চলে যান যাদবপুরে। যাদবপুরে ছাত্র বিক্ষোভের পাশাপাশি কর্তৃপক্ষ এবং সরকারের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ নিয়েও সমালোচনা করেছিলেন রাজ্যপাল।

ভিন্ন সুর রাজ্যপালের গলায়

ভিন্ন সুর রাজ্যপালের গলায়

এদিন বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালের গলায় ভিন্ন সুর। সেখেনা রাজ্যপাল জানান, যাদবপুরের ছাত্রভোট নির্বিঘ্নে হওয়ায় তিনি খুশি।

পঞ্চায়েত ও পুরভোটে মডেল হতে পারে যাদবপুর

পঞ্চায়েত ও পুরভোটে মডেল হতে পারে যাদবপুর

এখানেই শেষ নয়, এদিন রাজ্যপাল বলেন, রাজ্যের পঞ্চায়েত ও পুরভোটে মডেল হতে পারে যাদবপুরের ছাত্রভোট।

 পুরভোট নিয়ে রাজ্যপাল তলব করেছেন নির্বাচন কমিশনারকে

পুরভোট নিয়ে রাজ্যপাল তলব করেছেন নির্বাচন কমিশনারকে

রাজ্য সরকার চায় ১২ এপ্রিল কলকাতা ও হাওড়ার পুরনির্বাচন সারত। যা নিয়ে নিজেদের অসন্তোষ ব্যক্ত করেছে বিরোধী দলগুলি। রাজ্য নির্বাচন কমিশনের দরবারের পাশাপাশি রাজ্যপালের কাছেও নালিশ জানিয়েছে বিজেপি। এব্যাপারে রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করার কথা জানিয়েছেন। সঙ্গে তিনি বলেছেন, সংবিধান মেনেই তিনি এই তলব করেছেন। রাজ্যের আসন্ন পুরসভা নির্বাচন সম্পর্কে তিনি জানতে চান বলেও উল্লেখ করেছেন তিনি। ২৭ ফেব্রুয়ারি রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের দেখা করার কথা রয়েছে রাজ্যপালের সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+